ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

১৪ বছর পর আবার বাংলাদেশে আর্জেন্টাইন কোচ


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১১-২০২১ দুপুর ১২:৩৫

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক আর্জেন্টাইন কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি এখন ঢাকায়। শনিবার ভোররাতে আর্জেন্টিনা থেকে তিনি ঢাকায় এসেছেন। তবে জাতীয় দলের নয়, এবার তিনি দায়িত্ব পালন করবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব সাইফ স্পোর্টিংয়ের।

বাংলাদেশের ক্লাব দলের দায়িত্ব পালনের অভিজ্ঞতা এই প্রথম নয় ক্রুসিয়ানির জন্য। জাতীয় দলের পর তিনি ২০০৭ সালে আবাহনীকে কোচিং করিয়েছিলেন। এরপর দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপের কোচ ছিলেন দেড় বছরের মতো। ক্রুসিয়ানি এবার আর্জেন্টিনা থেকে দিয়েগো এজিকুয়েল রোজাস নামের একজন ট্রেনারকেও নিজের সঙ্গে করে নিয়ে এসেছেন।

আবার বাংলাদেশে আসা প্রসঙ্গে ক্রুসিয়ানি বলেছেন, ‘আমি সবসময় বাংলাদেশের ফুটবলে কাজ করতে চেয়েছি। আবার সুযোগ হয়েছে, তাই এসেছি। সাইফ স্পোর্টিং ক্লাব সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। তবে কোনো সমস্যা হবে না। কারণ বাংলাদেশের ফুটবল সম্পর্কে আমার ভালো ধারণা আছে। নিজের অভিজ্ঞতা দিয়ে ক্লাবের পক্ষে ভালো ফলাফল আনার চেষ্টা করবো।’

আবার বাংলাদেশের ক্লাব দলের দায়িত্ব নেয়ার পেছনে তারই আরেক স্বদেশি শেখ জামালের সাবেক ট্রেনার এরিয়েল কোলম্যানের হাত রয়েছে বলে জানিয়েছেন ক্রুসিয়ানি। ২০০৫ সালে ক্রুসিয়ানির সঙ্গে জাতীয় দলে কাজ করেন কোলম্যান। তার কাছেই নাকি বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান অবস্থা সম্পর্কে খুঁটিনাটি জেনেছেন ক্রুসিয়ানি।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম লাতিন কোচ ছিলেন ক্রুসিয়ানি। তার সময়ে সাফল্যও দেখেছিল আলফাজ-আরমানদের বাংলাদেশ। উঠেছিল ২০০৫ সালে করাচিতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। কিন্তু ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপের ব্যর্থতার পর তাকে বরখাস্ত করা হয়।

জামান / জামান

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে