ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিমান দুর্ঘটনায় ব্রাজিলের জনপ্রিয় গায়িকার অকাল মৃত্যু


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-১১-২০২১ দুপুর ১২:৪১

বিমান দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছেন ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মেরিলিয়া মেনডোকা। মিনাস জেরাইস রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে এ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্রাজিলের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, ওই বিমান দুর্ঘটনায় শুধু মেরিলিয়া মেনডোকাই নয়, তার চাচা, তার প্রযোজক এবং দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। 

কিশোরী বয়সে গান গাওয়া শুরু করেন রিলিয়া মেনডোকা। ২০১৬ সালেই জাতীয়ভাবে তারকা হয়ে ওঠেন তিনি। এরপর ২০১৯ সালে বড় পুরস্কারও পান তিনি। ব্যর্থ সম্পর্কের বিষয়ে নারীদের অভিজ্ঞতার ওপর ফোকাস করার জন্য আলাদাভাবে আলোচনায় আসেন নিহত এই গায়িকা।

উল্লেখ্য, করোনার কারণে কনসার্ট বন্ধ হয়ে গেলে অনলাইনে গান গাওয়া শুরু করেন মেরিলিয়া মেনডোকা। তার গান ইউটিউবে লাইভ দেখেছে ৩.৩ মিলিয়ন দর্শক। ২০২০ সালে ইউটিউবে সর্বোচ্চ সংখ্যক গান শোনা হয়েছে যেসব শিল্পীদের, তার মধ্যে তিনি অন্যতম। তার আকস্মিক অকাল মৃত্যুতে বিশ্ব সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জামান / জামান

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...