চাঁপাইনবাবগঞ্জে ৫০তম সমবায় দিবস পালন
চাঁপাইনবাবগঞ্জে ‘বঙ্গুবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন’ স্লোগানকে সামনে নিয়ে ৫০তম সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা হলরুমে জেলা সমবায় অফিসের আয়োজনে ৫০তম সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় অফিসার আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মুঞ্জুরুল হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার ইফাত জাহান,সদর উপজেলা চেয়ারম্যান তসিকুুল ইসলাম তসি,ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার। সমবায় অফিসার জুয়েল উদ্দীন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সদর উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম।
সকাল ১০টায় জাতীয় সংগীত এর সাথে সাথে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সমবায় দিবসের কার্যক্রম শুরু করা হয়।সমবায়ীদের মধ্যে বক্তব্য প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ ফেন্ডস অ্যান্ড ফ্যামেলি উৎপাদন মুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাজনীন ফাতেমা জিনিয়া, সাজিদ সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন। আলোচনা সভায় বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
জামান / জামান
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক