ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে জাতীয় সমবায় দিবস পালিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৬-১১-২০২১ দুপুর ৪:১৩

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরেও পালিত হলো ৫০তম জাতীয় সমবায় দিবস। শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় শাহজাদপুর উপজেলা পরিষদের শহীদ স্মৃতি মিলনায়তনে প্রায় ৩৫০ জন সমবায়ীর উপস্থিতিতে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল প্রাঙ্গণে সমবায়ীদের উপস্থিতিতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে সংশ্লিষ্টদের নিয়ে উপজেলা চত্বরে র‌্যালি বের হয়। এরপর সকাল সাড়ে ১০টায় শহীদ স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. শামসুজ্জোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিআরডিবির চেয়ারম্যান মো. লুৎফর রহমান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফি, বাংলাদেশ মিল্ক ভিটার পরিচালক আব্দুস ছালাম ফকির, ট্যাংকলরি সমবায় সমিতির সভাপতি শাহাদত হোসেন প্রমুখ। এ সময় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মারুফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের মাধ্যমেই মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি সমবায় নামকরণে একাধিক কলকারখানা নির্মাণ করেছিলেন। তিনি আরো বলেন, যে কোনো কাজ করা একার জন্য কষ্টসাধ্য হলেও একাধিক ব্যক্তি সমন্বিতভাবে চেষ্টা করলে সহজ হয়ে যায়। তেমনি আর্থনৈতিক কোনো উন্নয়নের লক্ষ্যে একাধিক মানুষ কোনো উদ্যোগ নিয়ে সমন্বিতভাবে বাস্তবায়ন করলে সেটাকেই সমবায় বলে।

আলোচনা সভা শেষে ৭টি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও ৩টি সেরা সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভাটির সঞ্চালনায় ছিলেন সেবা সমবায় সমিতির সভাপতি আমিরুল ইসলাম।

এমএসএম / জামান

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস