ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাজীপুরে ৫০তম সমবায় দিবস পালিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৬-১১-২০২১ দুপুর ৪:৪৬
‘বঙ্গবন্ধু দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলাপর্যায়ে ৮টি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও ৪ জন শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা স্মারক ও সনদ দেয়া হয়েছে।
 
গাজীপুরের সমবায় বিভাগের উদ্যোগে শনিবার (৬ নভেম্বর) ডিপ্লোমা প্রকৌশলী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন।
 
সভায় বক্তব্য রাখেন- গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. রীনা পারভীন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম সাদিক তানভীর, হাসমত আরা প্রমুখ। এ সময় জেলা সমবায় সমিতির কর্মকর্তা-কর্মচারী ও সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
 
জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, গাজীপুরে ২ হাজার ৬০০ সমবায় সমিতি রয়েছে। এর মধ্য থেকে এ বছর জেলাপর্যায়ে ৮টি সমবায় সমিতিকে ও ৪ জন সমবায়ীকে শ্রেষ্ঠ হওয়ার সম্মাননা ক্রেস্ট ও সনদ দেয়া হয়েছে।

এমএসএম / জামান

বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন

হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;