অসুস্থ সুফিয়ার সহায়তায় এগিয়ে এলেন আফরোজা আক্তার ডিউ
বছর তিনেক আগে স্ট্রোকের কারণে কথা বলতে পারেন না সুফিয়া বেগম। বাড়িতে বাড়িতে কাজ করে আমাদের বড় করেছেন এবং আমরাও ছোটবেলায় মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতাম। এখন ভ্যান চালাই কিন্তু মাস খানেক আগে এনজিও থেকে লোন নিয়ে ভ্যানের ব্যাটারি কিনেছিলাম। এখন দুই ঘন্টার বেশি চার্জ থাকে না। যা আয় হয় তা দিয়ে কিভাবে সংসার চালাব, লোনের কিস্তি দেব, মার চিকিৎসা করাব বলে জানালেন রেডিও ভ্যানচালক রিপন।
কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নপর এলঙ্গীপাড়ার সুফিয়া খাতুন (ফুরকনি) ছিদ্র টিনের ভাঙা বাঁশের বেড়া দেয়া ঘরে বসবাস করেন। আসুখ-বিসুখে আর বয়সের কারণেই কথা বলতে পারেন না ঠিকমতো। স্বামী কাশেম থেকেও নেই, মানে আরেকটা বিয়ে করে আরেক জায়গায় তার সংসার। পরের বাড়িতে গৃহস্থালির কাজ করে এক সময় জীবিকা নির্বাহ করতেন ফুরকুনি। এখন আর খোঁজ রাখে না কেউ। শ্রম বিক্রি করে আর ভ্যান চালিয়ে যা আয়রোজগার হয়, নিজের সংসার চালিয়ে মায়ের জন্য ভাতের ব্যবস্থা করে মাসের ১০ দিন। তবে চিকিৎসার ব্যবস্থা করতে পারে না সন্তানরা। জানালেন ভ্যানচালক রিপন।
রিপন জানান, করোনা ভাইরাসের লকডাউনে আয়-রোজগার খুব কম হওয়ায় মায়ের ওষুধ, ভ্যানের ব্যাটারি নষ্ট, ঘরের টিন দিয়ে পানি পড়ে, পানির কল নষ্ট; কিছুই করতে পারছি না। সরকারি কোনো সহযোগিতা পাই না। ৩৩৩-এ ফোন করেছি অনেকবার, কিছুই হয় না। তবে নতুন ইউএনও খাদ্য সহায়তা দিয়েছেন। একটু লেখেন না, কেউ যদি সহযোগিতা করেন। আমার মোবাইল নং ০১৭৫৩৯৬২০৯০ দিয়ে নিউজ করেন দীপু ভাই- এভাবে রিপনের আকুতি।
ফুরকনিদের বৃদ্ধ বয়সে আর কেউ খোঁজ রাখে না। তবে এসব বিষয় গত পরশু জানতে পেরে সঙ্গে সঙ্গে রিপনের ভ্যানের নতুন এক সেট ব্যাটারি উপহার দিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ ও হাজী রশেদুল ইসলাম বিপ্লব।
আজ শনিবার (৬ নভেম্বর) বিকেলে কুমারখালী মিডিয়া জোনে বিতরণের সময় উপস্থিত ছিলেন- আব্দুল মুত্তালিব, ডা. সরোয়ার হোসেন, আব্দুল মালেক, মোস্তাফা কামাল ওমর ও নাট্যকার লিটন আব্বাস, প্রভাষক কাওছার রেজা পাশা, সুজয় চাকী, আল আমিন, শিক্ষক আব্দুর রহিম, সাংবাদিক হুমায়ুন কবির, এমএ ওহাব, রাকিবুল ইসলাম, রাজিব হোসেন, দীপু মালিক প্রমুখ।
এমএসএম / জামান
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত
Link Copied