ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

রাজনগরে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়ার বিশাল মতবিনিময় সভা


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৬-১১-২০২১ বিকাল ৭:৮

মৌলভীবাজারের রাজনগরের কামারচাক ইউনিয়নে আসন্ন নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জিয়াউর রহমান জিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) বিকেলে ইউনিয়নের তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহকারে হাজারো মানুষ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়ার বড় ভাই মোহাম্মদ জিল্লুর রহমান, টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. টিপু খান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী এবং রাজনীতিবিদ মো. আব্দুল বারী, কামারচক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আব্দুল মনাফ প্রমুখ।

উপস্থিত অতিথিরা মো. জিয়াউর রহমান জিয়াকে নির্বাচিত করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়া তার বক্তব্যে বলেন, আমি ইউপি সদস্য হিসেবে এবং জনসেবায় দীর্ঘ ১২ বছর আপনাদের পাশে ছিলাম। এখন আপনাদের দোয়ায় পুরো ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করতে চাই। তাই আসন্ন নির্বাচনে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আপনাদের সেবায় কাজ করার সুযোগ করে দেবেন। আমি ইতোমধ্যে আমার বড় ভাই শিল্পপতি জিল্লুর রহমানের সহযোগিতায় কয়েক কোটি টাকার উন্নয়নকাজ করেছি। ৯টি ওয়ার্ড নিয়ে এই কামারচাক ইউনিয়ন। অলিলা গ্রুপের অর্থায়নে এই কামারচাক ইউনিয়নের গ্রামীণ রাস্তা-ঘাট উন্নয়ন, স্কুল, মাদরাসা, মসজিদ, মন্দিরে অনুদানসহ অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে নিরলস কাজ করে যাচ্ছি।

অলিলা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান তার বক্তব্যে বলেন, আমি আমার এই জন্মমাটির উন্নয়ন করতে চাই তাই ব্যক্তি ঊদ্যোগে কয়েক কোটি টাকার কাজ করেছি। কাজ কর‍তে গিয়ে বুঝেছি নির্বাচিত একজন চেয়ারম্যান থাকলে এই উন্নয়ন কাজে আরও গতি আনা সম্ভব তাই আসন্ন নির্বাচনে আমার ছোট ভাইকে প্রার্থী করতে যাচ্ছি। আমার স্বপ্ন কামারচাক ইউনিয়ন হবে বাংলাদেশের একটি উন্নত ও মডেল ইউনিয়ন। আর তা বাস্তবায়ন করতে আসন্ন কামারচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিয়াউর রহমান জিয়াকে ভোট দিয়ে অবহেলিত কামারচাক ইউনিয়নকে উন্নত, মডেল ইউনিয়ন হিসেবে গড়তে ইউনিয়নবাসীর সমর্থন, দোয়া ও আশীর্বাদ প্রয়োজন। আমি প্রতিটি ওয়ার্রডের সমস্যা সম্পর্কে অবগত আছি। নিজে প্রতিটা ওয়ার্ডে গিয়ে মানুষের প্রয়োজন সম্পর্কে অবগত হয়ে সেভাবেই এলাকায় উন্নয়ন করে যাচ্ছি। আজীবন জন্মমাটির জন্য আমার এ চেষ্টা অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত

মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন