ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ফেনী সমিতি-ঢাকা’ নির্বাচনে  আলোচনায় গনি-বুলবুল পরিষদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১১-২০২১ রাত ১০:৬

জমে উঠেছে আসন্ন ফেনী সমিতি ঢাকার নির্বাচন। এ নিয়ে এরই মাঝে সরগরম হয়ে উঠেছে ঢাকা ফেনী সমিতি অঙ্গন। আগামী ২৭ নম্ভেবর-২১ ইং শনিবার বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে ফেনী সমিতি ঢাকার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের ফেনী সমিতি ঢাকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবে গনি-বুলবুল পরিষদ ও শেখ আব্দুল্লাহ-সেলিম পরিষদ। প্রবাসী ও ফেনীবাসীর প্রাণের সংগঠন ফেনী সমিতি ঢাকা। এ সমিতির পূর্ণরূপ ও হারানো গৌরব ফিরিয়ে আনতে অঙ্গিকারবদ্ধ আলহাজ্ব গনি আহামদ-ডা. বুলবুল পরিষদ। ফেনী সমিতি ঢাকা একটি অরাজনৈতিক সমিতি। এখানে পেশীশক্তি ও রাজনৈতিক শক্তির প্রয়োগ করে কেউ নির্বাচনে জয়ী হতে পারবে না বলে জানান গনি-বুলবুল পরিষদ এর সভাপতি পদপ্রার্থী বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, হাই-ফ্যাশন গ্যালারি ও দ্বীন গ্রুপের চেয়ারম্যান সাবেক ফেনী সমিতি ঢাকার সফল সাধারণ সম্পাদক আলহাজ্ব গনি আহামদ। তিনি বলেন, ফেনী সমিতির দীর্ঘদিনের ঐতিহ্য গৌরব, ফেনী সমিতি ভবন নির্মানসহ সকল উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার জন্য যোগ্য নেতৃত্ব কমিটিতে আসা জরুরী। উক্ত নির্বাচনকে ঘিরে তরুণরা ফ্যাক্টর হয়ে উঠছেন বলে মনে করছেন প্রার্থী ও ভোটাররা।
গতবার এ নির্বাচনে সুষ্ঠু ভোট হওয়ার কথা থাকলেও সুষ্ঠু ভোট হয়নি বলে জানান,গনি- বুলবুল পরিষদ এর ফেনী সমিতি ঢাকা’র যুগ্ম-সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মামুনুর রশিদ সাহেদ। তিনি আরো বলেন, ‘ফেনী সমিতি ঢাকা’ ফেনীবাসীর একটি প্রাণের অরাজনৈতিক সংগঠন। এই প্রাণের সংগঠনে পেশীশক্তি ও রাজনৈতিক শক্তি প্রয়োগ করার কোনো মানে হয় না। গঠনতন্ত্র মেনে সমিতির কার্যক্রম গ্রহন করার উচিৎ। সমিতিতে সদস্যের গচ্ছিত আমানত গচ্ছিত আছে কিনা তা নিয়েও সন্ধিহান। তাই আমি মনে করি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে গনি-বুলবুল পরিষদের জয় সুনিশ্চিত।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত