ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

‘পাওয়ার হিটিং কোচ’ খোঁজার দায়িত্বে সুজন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১১-২০২১ দুপুর ১১:২২

বাংলাদেশ ক্রিকেটের আলোচনার বড় অংশজুড়ে এখন হেড কোচ রাসেল ডমিঙ্গো। তার অধীনে বেশকিছু সাফল্য পাওয়ায় নতুন করে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ডমিঙ্গোর অধীনে বিশ্বকাপে ভরাডুবি টাইগারদের। এর সঙ্গে কানাঘুষা আছে দলে তার পক্ষপাতিত্ব আর সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে মনোমালিন্যর বিষয়টি। সব মিলিয়ে পরিস্থিতি বেশ ঘোলাটে।

পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে, এই মাস্টারমাইন্ডের সঙ্গে ভাবটা আর জমছে না বিসিবির। ডমিঙ্গোর দুই বছরের নতুন চুক্তির শর্তটি বেশ শক্ত। এক বছরের মধ্যে ছাড়তে গেলে বছরের বাকি দিনগুলোর পাওনা বুঝিয়ে দিতে হবে। ক্ষতি হলেও দলকে পুনরায় ঢেলে সাজাতে সে পথেই হাঁটতে চায় ক্রিকেট বোর্ড। ডমিঙ্গোকে সরিয়ে বোর্ডের ভাবনায় আবারও চন্ডিকা হাথুরুসিংয়ে। পাশাপাশি জেমি সিডন্সের সঙ্গে চলছে আলোচনা।

বাংলাদেশ ক্রিকেটে সাফল্যের পেছনে হাথুরুসিংহের অবদান উল্লেখযোগ্য। তাকে আবার প্রধান কোচ হিসেবে ফেরাতে চাইছে বিসিবি। তবে সহসাই পাওয়া যাচ্ছে না। আগের দায়িত্বের চু্ক্তির বাধ্যবাধকতায় আগামী অগাস্টের আগে নতুন কোনো দায়িত্ব নিতে পারবেন না হাথুরুসিংহে। সিডন্সকে দেওয়া হয়েছে ব্যাটিং কোচের প্রস্তাব। তাকে পেতে আগামী মৌসুম পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি।

জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে সকল ক্ষমতা থাকছে খালেদ মাহমুদ সুজনের কাছে। জানা গেছে, সাবেক এই অধিনায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে পাওয়ার হিটিং কোচ খুঁজে বের করার জন্য। বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের ব্যাটিং দুর্বলতা স্পষ্ট। দলে পাওয়ার হিটারের অভাব। এই দুর্বলতা কাটতে পাওয়ার হিটিং কোচ নেওয়ার সিদ্ধান্ত বোর্ডের। টি-টোয়েন্টিতে নিজে সে রকম ব্যাটিং করেছেন, এমন কাউকে নেবে বিসিবি।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে