ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রীনগরের বাড়ৈখালীতে ৪টি দোকান আগুনে পুড়ে ছাই


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ৭-১১-২০২১ দুপুর ১১:৪৯

শ্রীনগর উপজেলার বাড়ৈখালী বাজার এলাকার ইউপি ভবন সংলগ্ন সড়কের পাশে ৪টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে।  শনিবার রাত পৌণে ১০ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই অগ্নিকান্ডের ঘটনায় ওই এলাকার মফিজুলের খাবারের হোটেল, লাখো মিয়ার ওয়েল্ডিংয়ের দোকান, সুমনের কবুতর কেনা-বেচার দোকান ও রমজানের মুদি দোকানে থাকা বিভিন্ন মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। 
স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। এলাকাবাসী আগুন নিভাতে চেষ্টা করেন। পরে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সেলিম হোসেন তালুকদার জানান, এই ঘটনায় ৪ দোকানীর প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।  
এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার মো. মাহফুজ রিবেন জানান, প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। তদন্ত শেষে জানা যাবে। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান