ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে নাজমুল হত্যার দুই আসামি ‘কথিত’ বন্দুকযুদ্ধে নিহত


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৭-১১-২০২১ দুপুর ১২:৪৮
মৌলভীবাজারের কমলগঞ্জের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি র‌্যাবের সঙ্গে ‘কথিত’ বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। নিহতরা হলেন- মামলার এজাহারভুক্ত ২ নাম্বার আসামি তোফায়েল মিয়া ও ৯ নাম্বার আসামি শহীদ মিয়া। রোববার (৭ নভেম্বর) ভোরে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিঙ্গা চা বাগান পার্শ্ববর্তী শ্রীমঙ্গলের মাইজদীহি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের ঘটনায় র‌্যাবের কয়েক সদস্য গুরুত্বর আহত হয়েছেন। র‌্যাব-৯-এর শ্রীমঙ্গল ব্যাটালিয়নের কমান্ডার বসু দত্ত চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রোববার দিন-দুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় কমলগঞ্জের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসানকে। এ ঘটনার একটি সিসিটিভি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিও ক্লিপে দেখা যায়, ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সামনে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা করে একদল যুবক। ফিল্মি স্টাইলে কালো রংয়ের মাইক্রো থেকে মুখোশ পরা এক যুবক রামদা নিয়ে নাজমুলের বাম হাতে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর কিলিং মিশনে অংশ নেয়া যুবকরা তার দুই পায়ে উপর্যুপরি কুপিয়ে বাজারের পাশের ধলাই নদীর বাঁধ দিয়ে হেঁটে চলে যায়।
 
হামলাকারীরা চলে যাওয়ার পর আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সোমবার কমলগঞ্জ থানায় ১৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন নিহতের বড় ভাই সামছুল হক। এরপর ঢাকা, সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নাজমুল হত্যা মামলার এজাহারভুক্ত ৭ আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, ডিবি পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত