ঠাকুরগাঁওয়ের ৬ ইউনিয়নের ৯ জনকে আ’লীগ থেকে বহিষ্কার
ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিপরীতে বিদ্রোহী প্রাথী হয়ে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে রানীশংকৈল ও হরিপুর উপজেলার ৬ ইউনিয়নের ৯ জনকে আ’লীগ থেকে বহিস্কার করা হয়। গতকাল রোববার উল্লেখিত ৯ জন বিদ্রোহী প্রার্থীর দল থেকে বিহস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।
তিনি জানান, ১১ নভেম্বর রাণীশংকৈল উপজেলার ৫টি ইউনিয়ন ও হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আ’লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থীর বিপরীতে রানীশংকৈল উপজেলায় ৩ টি ইউনিয়নে ৬ জন প্রার্থী হয়েছেন। পরে রানীশংকৈল উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক মো: সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ওই ৬ জনের নামের তালিকা জেলা আ’লীগের কার্যালয়ে পাঠানো হলে তাদেরকে দল থেকে বহস্কিার করা হয়। বহিস্কৃতরা হলেন, ১নং ধর্মগড় ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি মো: আকবর আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রিপন, ২নং নেকমরদ ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন, ৪নং লেহেম্বা ইউনিয়নে উপজেলা আ’লীগের শ্রমবিষয়ক সম্পাদক রওশন আলী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেকুজ্জামান ও লেহেম্বা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তাহের আলী। অন্যদিকে হরিপুর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল ও সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল স্বাক্ষরিত একটি পত্র জেলা আ’লীগ কার্যালয়ে প্রেরন করা হলে ৩ জনকে দলীয় শৃংখলা ভংগের জন্য বহিস্কার করা হয়। বহিস্কৃতরা হলেন, ৬নং ভাতুরিয়া ইউনিয়নে উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক মো: শাহজাহান আলী সরকার, ৫নং হরিপুর ইউনিয়নে উপজেলা আ’লীগের উপদেষ্টা মো: নজরুল ইসলাম ও ১নং গেদুরা ইউনিয়নে আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলীকে দল থেকে বহিস্কার করা হয়।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied