ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বাঘাবাড়ী নৌবন্দরে ধর্মঘট প্রত্যাহার


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৭-১১-২০২১ দুপুর ৪:১২

দুদিন বন্ধ থাকার পর বাড়তি ভাড়া পাওয়ার আশ্বাসে বাঘাবাড়ী নৌবন্দর থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলার বাফার গুদামে সার সরবরাহকারী ট্রাকচালকরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বাঘাবাড়ীতে শাহজাদপুর উপজেলা প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ, ট্রাক মালিক, বন্দোবস্তকারী সংগঠন, ইজারাদার ও পুলিশের উপস্থিতিতে যৌথসভায় এ সিদ্ধান্ত হয়। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে দেশব্যাপী চলছে পরিবহন ধর্মঘট। ফলে শুক্রবার থেকে বাঘাবাড়ী নৌবন্দর থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলার ১৪টি বাফার গুদামে রাসায়নিক ইউরিয়া সার সরবরাহ বন্ধ ছিল।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ট্রাক মালিকরা ভাড়া বৃদ্ধির দাবি করায় প্রতি বস্তা সার সরবরাহে ২-৩ টাকা বৃদ্ধির সিদ্বান্ত হয়েছে। বিষয়টি সার লোড-আনলোড ঠিকাদাররা মেনে নেয়ায় ট্রাকে উত্তরাঞ্চলে সার সরবরাহের জটিলতা কেটে গেছে। তারা গতকাল শনিবার রাত ৯টা থেকেই সার সরবরাহ শুরু করবেন বলে আশ্বস্ত করেছেন। জরুরি সেবার আওতায় সারবাহী ট্রাকগুলো রাস্তায় চলাচল করবে।

শাহজাদপুরের বাঘাবাড়ী নৌবন্দরে ট্রাক বন্দোবস্তকারী সংগঠনের সভাপতি জালাল উদ্দিন মোল্লা রাত ১১টার দিকে বলেন, প্রতি ৫০ কেজি সারের বস্তায় উত্তরাঞ্চলের দূরের জেলাগুলোর ক্ষেত্রে ৩ টাকা এবং কাছের জেলাগুলোর ক্ষেত্রে ২ টাকা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। ওই বৈঠকের পর আগে থেকে লোড দেয়া সারবাহী ট্রাকগুলো রাতেই গন্তব্যে ছেড়ে গেছে। সকাল থেকে পুরোদমে সার সরবরাহকারী ট্রাকগুলো চলাচল করছে।

এমএসএম / জামান

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস