কুষ্টিয়ার মিরপুরে স্কুলছাত্র হত্যায় ১ জনের ফাঁসি, ২ জনের আমৃত্যু কারাদণ্ড
কুষ্টিয়ার মিরপুরের আলোচিত স্কুলছাত্র দেব হত্যা মামলার আসামি সবুজ মল্লিককে ফাঁসি পলাতক এরশাদ আলীকে আমৃত্যু কারাদণ্ড এবং পলাতক হাবিবুর রহমানকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৭ নভেম্বর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতি এর রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরে ফাঁসির আসামি সবুজ মল্লিককে জেলা কারাগারে প্রেরণ করা হয়। তবে রায়কৃত আসামি এরশাদ ও হাবিবুর রহমান পলাতক আছে।
এজাহার সূত্রে জানা যায় ২০১৮ সালের জুন মাসে নয় তারিখ সকালে আনুমানিক ৭টার সময় স্কুলছাত্র দেব দত্ত বাড়ি থেকে বের হয়ে তালিম মাস্টারের কাছে প্রাইভেট পড়ে বাড়িতে যায়। পরে স্কুলছাত্র বাড়িতে আর ফিরে না আসায় খোঁজা খুজির একপর্যায়ে প্রতিবেশীর মাধ্যমে জানতে পারে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি স্কুলছাত্র দেব দত্তকে মোটর সাইকেলে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা মোবাইল ফোনে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপন দাবি করে। ঘটনার পরের দিন নিহতের বাবা পবিত্র কুমার দত্ত মিরপুর থানায় একটি এজাহার দায়ের করেন।
ঘটনার তদন্তেসাপেক্ষে মিরপুর থানার পুলিশ ৫ জনকে আটক করে। ২০১৮ সালের ২৬ শে জুনে আটককৃত দুই আসামি নাঈম ইসলাম (২৭) ও জোয়ার আলী (২৮) বন্দুকযুদ্ধে নিহত হয়। তারা দুজনই স্কুলছাত্র দেব দত্ত অপহরণ ও হত্যা মামলার আসামি এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী নাঈমের বাড়ির শৌচাগারের পাশে গর্ত খুড়ে দেব দত্তের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়
জামান / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ