ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পটিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঘর ভাংচুরের অভিযোগ


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ৭-১১-২০২১ বিকাল ৫:৫৪

চট্টগ্রামের পটিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে এক আওয়ামী পরিবারের ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে উপজেলার ছনহরা ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার আবদুল মালেকের বাড়িতে এ ঘটনা ঘটে। রোববার (৭ নভেম্বর) সকালে পটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা ইদ্রিছ মিয়াসহ আরো ৫ জন এবং অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে আবদুল মালেক নামের ওই ভুক্তভোগী বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। বাকি অভিযুক্তরা হলেন- মফজল হক (৫৫), হাফেজ আহমদ (৫৩), আবছার হুজুর (৪৮), নুরুল আবছার (৫৩), এবং আমিন শরিফ(৫৭)। 

অভিযোগ সূত্রে জানা গেছে, বাদী আবদুল মালেক ছনহরা মৌজার ২৯/০৩/১৯৮৩ইং সনের রেজি: ১৩৮৬ নং দলিল এবং ২৪/০৩/২০১৫ ইং সনের রেজি: ২৫৭৭ নং জায়গা দলিল মূলে খরিদ করে। এবং দীর্ঘ ৩৮ বছর যাবত ধরে ভোগ দখল করে আসছে। কিন্তু গত ৩ নভেম্বও বুধবার দিবাগত রাতে বিবাধীরা সন্ত্রাসী নিয়ে এসে মালেকের ঘর ভাংচুর ও জায়গা জোরপূর্বক দখলের জন্য চেষ্টা ও প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

এ বিষয়ে আবদুল মালেক বলেন, আমরা আওয়ামী পরিবারের সন্তান হয়েও বিএনপি নেতার রাহু গ্রাসে পড়ে আছি। আমাদের জায়গা ছেড়ে না দিলে ইদ্রিছ মিয়া আমাদের মেরে ফেলার প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।

এ বিষয়ে বিবাদীদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

জামান / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন