ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মেসিকে আর্জেন্টিনায় খেলতে দিতে চায় না পিএসজি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২১ দুপুর ১২:১১

পিএসজিতে যখন যোগ দিয়েছেন লিওনেল মেসি, তখন দুই পক্ষের মধ্যে চুক্তিতে আর্জেন্টিনার বিষয়টি স্পষ্ট করেই বলে দেওয়া ছিল। তবে এবার চুক্তির সেই ধারাকে পিএসজি কর্তৃপক্ষ বললো ‘অর্থহীন’। এমনকি আসছে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে আর্জেন্টিনার হয়ে মেসির খেলাটাকেও ভালো চোখে দেখছে না ক্লাবটি।

কারণটা হচ্ছে মেসির চোট। এ কারণে পিএসজির শেষ দুই ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। সেই মেসিই যখন আবার আর্জেন্টিনার হয়ে খেলতে ১৩ ঘণ্টার সফর শেষে পাড়ি জমাতে চান লাতিন আমেরিকায়, তখন এই কথাই বলেছেন পিএসজির ক্রীড়া ব্যবস্থাপক লিওনার্দো। 

মেসির আর্জেন্টিনা আগামী সপ্তাহে উরুগুয়ে আর ব্রাজিলের মুখোমুখি হবে। কিন্তু চোটের কারণে আর্জেন্টাইন অধিনায়ককে এ মাসে আর্জেন্টিনায় যেতে দিতে চায় না পিএসজি কর্তৃপক্ষ। হাঁটুর চোটের কারণে সবশেষ দুই ম্যাচে মেসি খেলতে পারেননি। এ বিষয়টা তুলে ধরে সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার ও বর্তমান পিএসজি কর্তা লিওনার্দো বলেন, ‘আমরা এমন একজন খেলোয়াড়কে যেতে দিতে পারি না, যার শারীরিক অবস্থা ভালো নেই, কিংবা যে পুনর্বাসন প্রক্রিয়ায় আছে।’ 

ল্য পারিসিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির ওপর নিজের অসন্তুষ্টিটা সাফই জানিয়ে দিয়েছেন লিওনার্দো। জানালেন, এমন সব বিষয়ে ফিফার হস্তক্ষেপও থাকা জরুরি। বললেন, ‘চোটের কারণে ক্লাবের হয়ে খেলতে না পারলেও জাতীয় দলের জন্য খেলতে চলে যাওয়া, এর কোনো মানে নেই। আর আমার মনে হয়, এমন সব পরিস্থিতি এড়াতে ফিফার মাধ্যমে একটা প্রকৃত চুক্তি করা দরকার।’ 

লিওনার্দোর এমন মন্তব্যের পরেও মেসি অবশ্য আজই পাড়ি জমানোর কথা আর্জেন্টিনায়। পিএসজির অসন্তুষ্টি আরও বাড়িয়ে দিতে পারে মেসির সঙ্গে আরেক মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের আর্জেন্টিনা যাত্রা। যিনি গেল অক্টোবর থেকেই উরুর চোটের কারণে আছেন মাঠের বাইরে। তিনিও মেসির সঙ্গে যাচ্ছেন আর্জেন্টিনায়।

মেসি আর পারেদেসের চোট আর্জেন্টাইন মেডিক্যাল দল আবারও পরখ করে দেখবেন। এরপরই সিদ্ধান্ত আসবে শুক্রবার উরুগুয়ের বিপক্ষে খেলতে পারবেন কিনা। 

তবে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো অবশ্য এ বিষয়ে লিওনার্দোর মতো চাঁচাছোলা মন্তব্য করলেন না। বরং তার স্বদেশি মেসির প্রতি কিছুটা নমনীয়ই ছিল তার কণ্ঠ। গত শনিবার রাতে বোর্দোর মুখোমুখি হওয়ার আগে তিনি বলেন, ‘কাল সে দলের সঙ্গে খেলতে পারবে না। সে তার জাতীয় দলের হয়ে খেলার জন্য তৈরি কিনা, তা আমাদের দেখতে হবে।’

এমএসএম / এমএসএম

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি