ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ৮-১১-২০২১ দুপুর ১২:৩০

‘৯৯৯’-এ ফোন পেয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা ও নৌ পুলিশ। সোমবার (৮ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন টঙ্গীর বউবাজার সংলগ্ন পূর্ব আরিচপুর রেল ব্রিজের নিচে নদীর মাঝখানে ভাসমান লাশ দেখে ‘৯৯৯’ নাম্বারে ফোন দিলে টঙ্গী পূর্ব থানা ও নৌ পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে। 

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, ‘৯৯৯’ নাম্বারে পাওয়া সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে পূর্ব আরিচপুর রেল ব্রিজের নিচে নদীর মাঝ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করি। পরে উদ্ধারকৃত লাশ টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর ফরিদের নিকট হস্তান্তর করা হয়।

নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফরিদ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত লাশের কোনো পরিচয় বা ঠিকানা পাওয়া যায়নি।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন