ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে কিশোরীকে বিবস্ত্র করে চুল কেটে দেয়ার অভিযোগ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৮-১১-২০২১ দুপুর ২:২৪

ঠাকুরগাাঁও পৌর শহরের রোড বাজারের খালপারায় চুল কেটে বিবস্ত্র করে নুর বানু (২০) নামে এক কিশোরীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গত রোববার খালপারার নিজ বাসা থেকে আটক হন আলম (৫২) নামে ওই অভিযুক্ত। নির্যাতিত কিশোরী ওই এলাকর মৃত ইউসুফ আলীর মেয়ে।

বর্বরতার ঘটনা তুলে ধরে নির্যাতনের শিকার নুর বানু জানায়, গত শনিবার রাতে আলমসহ আরো ৮ জন নারী-পুরুষ মিলে তাকে বাসায় ডেকে নেয়। এরপর তাকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। একপর্যায়ে তার মাথার সব চুল কেটে দেয় অভিযুক্তরা। কান্নাকাটি করে বারবার ছেড়ে দেয়ার আকুতি জানালেও কেউ তার কথা শোনেনি।

নুর বানু এ বর্বরতার বিচার চেয়ে বলেন, আমি কোনো দোষ করিনি। আমাকে অযথা ধরে নিয়ে এভাবে মারধর করল। আমার কাপড় ছিঁড়ে চুল কেটে দিল। ওরা ওদের মেয়ের সাথে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলেছে। কিন্তু একটা মেয়ের সাথে আরেকটা মেয়ের সম্পর্ক থাকাটা কিভাবে সম্ভব?

অভিযুক্ত আলম জানান, আমার মেয়ের সাথে নুর বানুর অবৈধ সম্পর্ক রয়েছে। সেজন্য আমি মেয়ের বিয়ে দিতে পারছি না। তাই মেয়েটিকে ডেকে নিয়ে জিঙ্গাসাবাদ শুরু করি। কিন্তু মেয়েটি সব অস্বীকার করে আমার ওপর গরম দেখাতে থাকে। তাই আমার মেয়ে আর প্রতিবেশী মোবারক আলী মেয়েটিকে কয়েকটা চড়-থাপ্পড় দিয়ে চুল কেটে দিয়েছে। তবে একটি মেয়ের সাথে আরেকটা মেয়ের অবৈধ সম্পর্ক থাকা কিভাবে সম্ভব জানতে চাইলে তিনি জানান, নুর বানুকে মাঝে মাঝে জ্বীন ধরে।

বিষয়টিতে তীব্র নিন্দা জানিয়ে এর সুষ্ঠ বিচার দাবি করেছেন এলাকাবাসী। ওই এলাকার বাসিন্দা সালাম জানান, মেয়েটির বাবা নেই। মা-মেয়ে কাজ করে খায়। এভাবে অদ্ভুত একটা দায় চাপিয়ে মেয়েটিকে বিবস্ত্র করে নির্যাতন করা ঠিক হয়নি।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, বিষয়টি জানার পরই আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাস্থলে একজনকে পাওয়া গেলেও বাকিরা পালিয়ে গেছে। এ বিষয়ে নুর বানু ৮ জনকে আসামি করে সদর থানায় এটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে