কালের বিবর্তনে যান্ত্রিক যুগে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বাঁশশিল্প
কালের বিবর্তনে যান্ত্রিক যুগে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বাঁশশিল্প। বর্তমানে বাঁশের তৈরি পণ্যের আর কদর নেই বললেই চলে। ফলে ঐতিহ্য হারাতে বসেছে ফুলছড়ির বাগুড়িয়া গ্রামের এই শিল্প। এক সময় ফুলছড়ির ঘোলদহ বাগুড়িয়া, পাকারমাথায়সহ বেশকিছু জায়গায় এ শিল্পেরর তৈরি সব সামগ্রী গ্রামীণ জনপদের মানুষ গৃহস্থালিসহ বিভিন্ন চাষাবাদ, কৃষি ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে বাঁশের তৈরি সরঞ্জামাদি ব্যবহার করা হতো। এছাড়াও বাসাবাড়িসহ প্রায় সবখানেই চোখে পড়ত নানা রকমের বাঁশের তৈরি আসবাবপত্র। এখন সময়ের বিবর্তনে বদলে গেছে এসব চিরচেনা চিত্র।
মাঝেমধ্যে গ্রামীণ উৎসব ও মেলাগুলোতে বাঁশ শিল্পীদের তৈরি টোপা হোঁচা দারকী, কুলা, চাটাই, খলুই, ধামা, টোনা, পাল্লা, মোড়া, মই, ঝাড়নি, চালন ইত্যাদি চোখে পড়লেও নেই আগের মতো আর চাহিদা। বর্তমানে প্লাস্টিক ও বিভিন্ন ধরনের কাঠের বোর্ড ও অন্যান্য সামগ্রীর কদর বেড়ে যাওয়ায় এসব কুটিরশিল্পের চাহিদা এখন তলানিতে। এছাড়াও দিন দিন জনসংখ্যা বৃদ্ধির কারণে জনবসতি গড়ে ওঠায় বিভিন্ন জাতের বাঁশের চাষ না হওয়ায় কাঁচামালের ঘাটতির কারণেও দুষ্প্রাপ্য হয়ে পড়ছে এসব কুটিরশিল্প।
উপজেলার সৈয়দপুর গ্রামের বাঁশশিল্প জাহাঙ্গীর মিয়া বলছেন, এক সময় দেশের বিস্তীর্ণ জনপদে চাষ হতো বাঁশ, যা আমাদের পূর্বপুরুষরা এ বাঁশ দিয়ে তৈরি করত নিত্যদিনের গৃহস্থালির কাজে ব্যবহৃত ও সৌখিন আসবাবপত্র। আর এসব আসবাবপত্র বিক্রি করেই জীবিকা নির্বাহ করতেন তারা। তাই আমরাও পেশার সঙ্গে জড়িত।
রজত মিয়া নামে এক বাঁশের কারিগর জানান, আমরা বাপ-দাদার সময় থেকে এই কাজ করে আসছি। কদর না থাকলেও টুকিটাকি কাজ করি, একবারে তো ছেড়ে দিতে পারব না! তবে বর্তমানে বাঁশের কাজ আর নেই। বাঁশের কিছু জিনিসপত্র বানাই। আর এগুলো বাজারে বিক্রি করতে গেলে ক্রেতা সংকটে পড়তে হয়। অনেক সময় গৃহস্থালির কাজে ব্যবহৃত জিনিসপত্র একটু বেশি বিক্রি হয়। কাঁচামাল বেশি দামে কিনলেও তৈরিকৃত জিনিস কম দামে বেচতে হয়। বাঁশের এই তৈরি জিনিসপত্রের চাহিদা কমে যাওয়ায় একদিকে আমরাও থুব সংকটে পড়েছি।
এ বিষয়ে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া বলেন, ফুলছড়ি উপজেলার এই ইউনিয়নের সৈয়দপুর, ঘোলদহ পাকার মাথা, কেতকীর হাটসহ এই শিল্পটি প্রচুর চালু। কিন্তু তা এখন বিলুপ্তির পথে। এই শিল্পে বাঁচিয়ে রাখতে আমি এই ইউনিয়নের একজন প্রতিনিধি হিসেবে বাঁশশিল্পের তৈরি একটি মেলা আয়োজন করে কারিগরদের মাঝে উৎসাহ প্রদানসহ নতুন প্রজন্মকে এই শিল্প সম্পর্কে উজ্জীবিত করব। এছাড়াও বিআরডিবিসহ বিভিন্ন এনজিওর মাধ্যমে ক্ষুদ্র ঋণদানের মাধ্যমে বাঁশশিল্পের কারিগরদের আর্থিক সহোযোগিতা করার চেষ্টা করব।
এমএসএম / জামান
খালিয়াজুরীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ
দুমকিতে হাসি ফুটলো হাজারো প্রাণে: ঘরে ঘরে পৌঁছালো ঈদের আনন্দ
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল
লালমনিরহাটে ১২০ পরিবারে আরব আমিরাত রেড ক্রিসেন্টের ইফতার ও ঈদ উপহার
গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী' সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া
হাটহাজারীতে “সুষম খাদ্যগ্রহণ ও পারিবারিক পুষ্টি বাগান: পুষ্টি নিরাপত্তায় টেকসই উদ্যোগ” শীর্ষক এক আলোচনা সভা
বাগেরহাটে নির্বাচন পরবর্ত্তি সহিংসতায় নিহত ওসমান গনি হত্যা কারীদের গ্রেফতার দাবীতে রাস্তায় মানববন্ধন
সুবর্ণচরে জোর পূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধ*র্ষ*ণে*র হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
নেত্রকোণার বারহাট্রায় আগুনে পুড়েছে ৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা
এএসপি জহিরুল ইসলামের বদলিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া
জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন
সীতাকুণ্ডে নিহত ইরার পরিবারকে আর্থিক সহায়তা ও দ্রুত বিচারের প্রতিশ্রুতি আসলাম চৌধুরীর
বরগুনায় লোহার রডের আঘাতে গৃহবধূ হত্যা
Link Copied