ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জের মামা-ভাগ্নে সরিষা মিলে মোবাইল কোর্টের পাঁচ ব্যারেল তেল জব্দ ও জরিমানা


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮-১১-২০২১ দুপুর ৪:৩১

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মামা-ভাগ্নে সরিষা অয়েল মিলে সরিষার তেলের সাথে সয়াবিন তেল মেশানোকালে হাতেনাতে ধরে ফেলে গাইবান্ধা ডিবি পুলিশ। পচা সরিষা দিয়ে তেল উৎপাদন করা তেলের সাথে নিম্নমানের পামঅয়েল, সয়াবিন মিশিয়ে অনেক বছর ধরে চার বাঘ মার্কা সরিষার তেল বাজারজাত করে আসছিল মামা-ভাগ্নে সরিষা অয়েল মিল।

জানা গেছে, মিলের ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সরিষার তেল মজুদ করে রাখা হয়েছে, যা রান্নার কাজে ব্যবহার ও খাওয়ার অনুপযোগী। পূর্বেও এ মিলে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। বর্তমানে মিলের ভেতরে যত্রতত্র রাখা হয়েছে তেল, যার ফলে খাওয়া মতো অবস্থা নেই এ সরিষার তেল।

এ বিষয়ে মিলের স্বত্বাধিকারী দেবনাথের মোবাইলে ফোন করলে তাকে পাওয়া যায়নি। তবে মিলের ম্যানেজার তনু জানান, আমাদের ভুল হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম বলেন, সরিষার তেলের সাথে সয়াবিন ও পামঅয়েল মিশিয়ে সরিষার তেল হিসেবে প্যাকেট করে বাজারজাত করে আসছিল চার বাঘ মার্কা তেল মামা-ভাগ্নে মিল। মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা ও পাঁচ ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়।

এ সময় ডিবি ইন্সপেক্টর শহিদুল ইসলাম, সাব-ইন্সপেক্টর জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান