পটিয়ায় ফেনসিডিল-বিয়ারসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামের পটিয়া থেকে ৪৫০ বোতল ফেনসিডিল এবং ২১ ক্যান বিয়ারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৬০ হাজার টাকা। এ সময় একটি পিকআপভ্যানও জব্দ করা হয়। গ্রেপ্তাররাকৃতরা হলো- কক্সবাজারের চকরিয়া থানার মাস্টারপাড়ার মো. জাফর আলমের ছেলে মো. জাহাঙ্গীর (২৭) এবং একই এলাকার পশ্চিম সওদাগর এলাকার মো. তারেকুর রহমান (২৪)। গতকাল রোববার (৭ নভেম্বর) উপজেলার ইন্দ্রপোল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকাল সাড়ে ৮টায় পটিয়ার ইন্দ্রপোল এলাকায় একটি পিকআপভ্যানকে থামার সংকেত দিলে পিকআপভ্যানটি না থামিয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে গাড়িটিকে আটক করা হয়। এরপর গাড়িটির ভেতরে তল্লাশি চালিয়ে দুটি পাটের বস্তা থেকে ৪৫০ বোতল ফেনসিডিল এবং ২১ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। পরে গাড়ির চালক মো. জাহাঙ্গীর ও তারেকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। জব্দ মাদকের আনুমানিক মূল্য ৪ লাখ ৬০ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied