ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের দল ঘোষণা


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১১-২০২১ দুপুর ১১:৩৪

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুটি টেস্ট ম্যাচ খেলতে বিশ্বকাপের পরই বাংলাদেশে আসবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এই সফর শুরু হবে কুড়ি ওভারের ফরম্যাট দিয়ে। আসন্ন সফরের জন্য ১৮ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সোমবার (৮ নভেম্বর) রাতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য এই স্কোয়াড ঘোষণা করে পিসিবি।

ঘোষিত স্কোয়াডের নেতৃত্বে আছেন যথারীতি বাবর আজম। মোহাম্মদ হাফিজ ছাড়া পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে থাকা বাকি ১৪ ক্রিকেটারই আছেন বাংলাদেশ সফরের এই স্কোয়াডে। নতুন সুযোগ পাওয়া ক্রিকেটাররা হলেন- ইফতিখার আহমেদ, হায়দার আলী ও খুশদিল শাহ।

২০১৬ এশিয়া কাপের পর আবার বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। দুই দলের মধ্যকার প্রথম টেস্টটি হবে ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট।  এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিনশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু হবে মুমিনুল হকদের। তার আগে অবশ্য হবে টি-টোয়েন্টি সিরিজ। ৩ টি-টোয়েন্টির সবকটি হবে মিরপুরে। প্রথমটি হবে আগামী ১৯ নভেম্বর। ২০ ও ২২ নভেম্বর হবে পরের ২ ম্যাচ।

পাকিস্তানের ১৮ সদস্যের স্কোয়াড : বাবর আজম, শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।

জামান / জামান

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’