ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

জাতীয় দলের অনুশীলনে মেসি, ব্রাজিল ম্যাচে থাকবেন?


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১১-২০২১ দুপুর ১২:১৮

চোটের কারণে প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি। তবে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে প্রথম দিনের অনুশীলনেই ছিলেন লিওনেল মেসি। সোমবার ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য অনুশীলন করে আর্জেন্টিনা। 

এদিন সকালে দলের সঙ্গে যোগ দিয়ে বিকেলেই অনুশীলনে আসেন মেসি। এর আগে আনহেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসকে সঙ্গী করে ফ্রান্স থেকে আর্জেন্টিনায় আসেন তিনি। পেশির অস্বস্তিতে ক্লাবের হয়ে দুটি ম্যাচে মাঠে নামেননি আর্জেন্টাইন তারকা। 

শঙ্কা ছিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতে তিনি মাঠে নামতে পারবেন কি না। তবে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে, উরুগুয়ের বিপক্ষে ম্যাচে কিছুক্ষণ খেলবেন মেসি। ব্রাজিলের বিপক্ষে মাঠে থাকবেন পুরো ম্যাচেই।

আর্জেন্টিনার অনুশীলনেও ভারি কিছু করেননি মেসি। পারেদেসকে সঙ্গে নিয়ে কিছুক্ষণ দৌড় ও ব্যয়ামেই সীমাবদ্ধ ছিল অনুশীলন। দলের বাকিদের থেকেও তারা ছিলেন আলাদা। এর আগে চিকিৎসার জন্য মাদ্রিদেও গিয়েছিলেন মেসি।

মেসির আর্জেন্টিনার হয়ে খেলার ব্যাপারে নিজেদের আপত্তির কথা জানিয়েছিল পিএসজি। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বলেছিলেন, ‘চোটের কারণে ক্লাবের হয়ে খেলতে না পারলেও জাতীয় দলের জন্য খেলতে চলে যাওয়া, এর কোনো মানে নেই। আর আমার মনে হয়, এমন সব পরিস্থিতি এড়াতে ফিফার মাধ্যমে একটা প্রকৃত চুক্তি করা দরকার।’ 

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে