নিউইয়র্ক ট্রাফিক পুলিশে আরো ১২০ বাংলাদেশি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের ট্রাফিক এজেন্ট হিসেব আরো ১২০ বাংলাদেশি যোগ দিয়েছেন। সম্প্রতি পুলিশ সদর দফতরে নবাগত ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে পুলিশ একাডেমির প্রশিক্ষণ শেষ ১৮১ জন নতুন ট্রাফিক পুলিশ এজেন্ট দায়িত্বভার গ্রহণ করেন। অংশ নেয়া ১৮১ জনের মধ্যে ১২০ জনই বাংলাদেশি।
এছাড়াও একাডেমিক প্রশিক্ষণে সবচেয়ে বেশি নম্বর পেয়ে সেরা এজেন্ট বা ভ্যালিডিক্টোরিয়ান হয়েছেন একজন বাংলাদেশি। তার নাম রাফি কামাল। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।
১৮১ জন নতুন ট্রাফিক পুলিশ এজেন্ট নিউইয়র্কের পাঁচটি বোরোর বিভিন্ন অফিসে দায়িত্ব পালন করবেন। আগামী দুই সপ্তাহ পর আরো ২৩৫ জনের একটি গ্রুপের প্রশিক্ষণ শুরু হবে। সেখানেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিফ অব দ্য ডিপার্টমেন্ট রোডনি কে হ্যারিসন। এছাড়া প্রায় দুই ডজন সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- রিকি মরিসন, সকুনবি এলুফেমি, আলবার্ট স্লোহ, ডেরন ডেফ্রিটাস, সাঈদ ইসলাম, সৈয়দ উতবা, নিজাম উদ্দীন, কামরুজ্জামান এবং ইউনিয়নের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র এজেন্ট খান শওকত।
জামান / জামান
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা