ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৯-১১-২০২১ দুপুর ৪:২৫
কমলগঞ্জ-শমসেরনগর আঞ্চলিক মহাসড়কের কমলগঞ্জ পৌর এলাকার ফাজিলপুর এলাকায় সড়ক ও জনপথ বিভাগের বেইলি ব্রিজের দুটি পাটাতন ভেঙে পড়েছে। এতে এ সড়কে মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
 
স্থানীয়রা জানান, সোমবার রাতে ধানবোঝাই একটি ট্রাক সেতু পারাপারের সময় সেতুর একটি পাটাতন সরে যায়। মঙ্গলবার ভোরে ঝুঁকিপূর্ণ স্টিলের বেইলি সেতু দিয়ে যান চলাচলের সময় সেতুর দুটি পাটাতন ভেঙে পড়ে। এতে মঙ্গলবার সকাল থেকে এ সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যায়।
 
স্থানীয়রা ‍আরো জানান, এর আগেও এই সেতুর পাটাতন ৫ থেকে ৬ বার ভেঙে পড়ে গিয়ে যান চলাচল বন্ধের ঘটনা ঘটে। আর প্রতিবারই সড়ক ও জনপথ বিভাগ জোড়াতালি দিয়ে কোনো রকম সংস্কার করে যান চলাচলের ব্যবস্থা করে দিলেও সিসি ঢালাইয়ের সেতু নির্মাণ করা হয়নি। সেতুর পাতাটন ভেঙে পড়ায় সেতুর দুই পাশে শ্রীমঙ্গল ও কুলাউড়াগামী কয়েকটি বাসও আটকা পড়েছে।
 
এ বিষয়ে মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, সেতুর পাটাতন ভাঙার খবর পেয়ে দ্রুত মেরামতকারী একটি দল ঘটনাস্থলে গিয়ে বেইলি ব্রিজের ভেঙে যাওয়া পাটাতন সংস্কারের কাজ করছে। বিকেল ৪টার মধ্যে নতুন করে পাটাতন স্থাপন করে কমলগঞ্জ-শমসেরনগর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত