চিলমারী ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা
কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে চিলমারী ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা প্রশাসন ও বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লসের (বিবিএফজি, আরডিআরএস) সহযোগিতায় চিলমারী ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান মো. গয়ছল হক মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আসমা বেগম, হবিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার শোয়েব সাত-ঈল ইভান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সখিনা খাতুন, একাডেমিক সুপারভাইজর আব্দুল হালিম, বিবিএফজির কো-অর্ডিনেটর ফারজানা ফৌজিয়া প্রমুখ।
এ সময় ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম, কাজী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
Link Copied