আগামী পূর্ণিমা তিথিতে কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের রাস লীলা ও গঙ্গাস্নান
প্রতি বছরের ন্যায় এ বছরও আগামী পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস লীলা উৎসব ও গঙ্গাস্নান অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে কলাপাড়া ও কুয়াকাটায় চলছে ব্যাপক প্রস্তুতি। আন্ধারমানিক নদী লাগোয় পৌর শহরের শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমের আঙিনা সাজানো হচ্ছে নতুন সাজে। এ উৎসব কেবল হিন্দু ধর্মাবলম্বীদের একক অনুষ্ঠানে সীমাবন্ধ থাকে না, এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, দ্বাপর যুগে মানুষের দুঃখ, দুর্দশা, হিংসা, হানাহানি দেখে এবং দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নাম ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হন। ওই যুগে ভগবান শ্রীকৃষ্ণ নিস্কাম প্রেমের নিদর্শন রেখে যান এবং তিনি যে সর্বভূতে বিরাজ করেন তারই সাক্ষী রেখেছেন পূর্ণিমা রাতে এ রাস লীলার মাধ্যমে। সেই লীলা অনুসরণে কুয়াকাটায় গঙ্গাস্নান শেষে কলাপাড়ার শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমের আঙিনায় রাস মেলা চলে আসছে।
পঞ্জিকা মতে ১৮ নভেম্বর বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে পূর্ণিমা শুরু হবে। পূর্ণিমা থাকবে পরদিন শুক্রবার দুপুর ১টা ৪৭ মিনিট পর্যন্ত। এই তিথিতে পূর্ব আকাশে সূর্য ওঠার সাথে সাথে বঙ্গোসাগরের নীল জলে গঙ্গাস্নান শেষ করবেন পুণ্যার্থীরা। এরপর পটুয়খালীর কলাপাড়া পৌর শহরে অবস্থিত শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমের আঙিনায় ১৭ জোড়া রাধাকৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা।
স্থানীয়রা জানান, পূর্ণিমা তিথিতে কুয়াকাটার সৈকতে স্নানের আগ মুহূর্তে সনাতন ধর্মাবলম্বী অনেক মানতকারী মাথার চুল ন্যাড়া করাসহ প্রায়শ্চিত্ত ও পিণ্ডদান করেন। পূণ্যের আশায় মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে বেল পাতা, ফুল, ধান, দুর্বা, হঈতকী, ডাব, কলা, তেল, সিঁদুর ইত্যাদি সমুদ্রের জলে অর্পণ করা হয়। তবে উলুধ্বনি, গীতাপাঠ ও ঢাংকার বাদ্যে পুরো সৈকত মুখরিত থাকে।
কলাপাড়ায় রাসমেলা উদযাপন কমিটির সভাপতি হীরা হাওলাদার স্বাপন বলেন, পাঁচ দিনব্যাপী রাসমেলা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে দোকানিরা মেলায় দোকান বরাদ্দ নেয়ার জন্য যোগাযোগ করছেন। ধুয়ে-মুছে নতুন করে সাজানো হচ্ছে মন্দির প্রাঙ্গণ। এছাড়া নতুন করে ১৭ জোড়া রাধাকৃষ্ণের যুগল প্রতিমাও তৈরি করা হচ্ছে। আশা করি সময়মতো রাসমেলা শুরু হবে।
কলাপাড়ার শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রম কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. নাথুরাম ভৌমিক বলেন, ১৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে অধিবাসের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী রাস লীলা উৎসব ও মেলার অনুষ্ঠিানিকতা শুরু হবে। এ অনুষ্ঠান চলবে পাঁচ দিনব্যাপী।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন