টঙ্গীতে কাউন্সিলর প্রার্থীর শীতবস্ত্র বিতরণ
টঙ্গীতে হাজী মো. হাসান উদ্দিনের উদ্যোগে গরিব, আসহায়, প্রতিবন্ধী ও হিজড়া সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭১তম জন্মদিন উপলক্ষে ৫৫নং ওয়ার্ডের মিলগেট এলাকায় কাউন্সিলর প্রার্থী হাজী হাসান উদ্দিনের কার্যালয়ের সামনে আলোচনা সভা, দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ৬ শাতাধিক গরিব, প্রতিবন্ধী ও হিজড়া সম্প্রদায়ের অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় অতিথিগণ শহীদ আহসান উল্লাহ মাস্টারের জীবনযাপন ও মানুষের প্রতি যে ভালোবাসা ছিল সে বিষয়ে আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও সকলের মাঝে তবারক বিতরণ করেন।
শহীদ আহসান উল্লাহ মাস্টারের জন্মদিন উপলক্ষে হাজী হাসান উদ্দিনের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমদ, গাজীপুর মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব মো. আসাদুল কবির, হামীম গ্রুপের এজিএম ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালীমুল্লাহ ইকবাল, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মনজুর প্রমুখ।
এ সময় হাজী হাসসান উদ্দিন বলেন, শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি গাজীপুরবাসীর অহংকার শহীদ আহসান উল্লাহ মাস্টারকে। আহসানউল্লাহ স্যারের জন্মদিন উপলক্ষে আপনাদের জন্য সামান্য কিছু করার চেষ্টা করেছি মাত্র। আপনারা যদি আমার পাশে থাকেন আমিও আপনাদের সুখ-দুঃখে পাশে আছি এবং আগামী দিনগুলোতেও পাশে থাকব ইনশা আল্লাহ। আজকের এই দিনে আপনাদের কাছে শুধুমাত্র প্রিয় স্যারের জন্য দোয়া চাই। সবাই দোয়া করবেন মহান আল্লাহ যেন স্যারের পরিবারের সকলকে সুস্থ ও হেফাজতে রাখেন। যারা স্যারের জন্য এ অনুষ্ঠানে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এমএসএম / জামান
ঠিকাদার বন্ধুটিকে ঠকিয়ে তার ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত
চন্দ্রঘোনা ফেরিঘাটে জনদুর্ভোগ চরমে: একটি সেতুর অভাবে নিভছে অনেক প্রাণ
তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার
ভূরুঙ্গামারীতে ইউএনও শাহাদাৎ হোসেনের বিদায়:উন্নয়ন ও মানবিক নেতৃত্বে স্মরণীয় অধ্যায়
আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক
রায়গঞ্জের গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার
খাল খনন করতে নেমে গেলেন পার্বত্য মন্ত্রী
মনপুরায় জমি নিয়ে সংঘর্ষ ও সাংবাদিকের ওপর হামলা: বসতবাড়িতে ভাঙচুর, আহত একাধিক
চবিতে বগুড়া জেলা সমিতির নির্বাচনে সভাপতি হলেন মোস্তাক সম্পাদক সৈকত
নোয়াখালীত ডিবির জালে ইয়াবাসহ গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার
অবহেলায় জর্জরিত রাজারহাট রেলস্টেশন চরম ভোগান্তিতে যাত্রী সহ এলাকাবাসী