বিশ্বকাপ শিরোপার সামনে দাঁড়িয়ে কী বললেন মেসি
আগামী বছর কাতারে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। অনেকেই মনে করছেন, এটিই হবে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। ক্লাব ও জাতীয় দলের হয়ে সম্ভাব্য প্রায় সব শিরোপা জিতলেও এখনো বিশ্ব আসরের চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি তিনি।
২০১৪ বিশ্বকাপে খুব কাছে গিয়েও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি আর্জেন্টিনার। কয়েক ঘণ্টা আগে একটি ভিডিও প্রকাশ করেছে কাতারের স্পোর্টস চ্যানেল বেইন স্পোর্টস। যেখানে দেখা গেছে, আগামী বিশ্বকাপের ট্রফিকে সামনে রেখে ঘুরছেন প্যারিস সেইন্ট জার্মেইঁ ফুটবলাররা।
আছেন লিওনেল মেসিও। বিশ্বকাপের শিরোপা দেখার পর তার প্রতিক্রিয়া ছিল ‘সবচেয়ে স্পেশাল’। ‘মেমরিজ এন্ড ড্রিমস’ প্রোগ্রামের ওই ভিডিওতে সবার আগে দেখা গেছে মেসিকেই। এরপর আসেন তার জাতীয় দলের সতীর্থ ডি মারিয়া।
বিশ্বকাপ শিরোপা দেখে তিনি বলেন, ‘এটা আলাদা কারণ এটা বিশ্বকাপ।’ ইতেমধ্যেই বিশ্বকাপ শিরোপা ছুঁয়ে দেখা সার্জিও রামোস, কিলিয়ান এমবাপেদেরও দেখা গেছে ভিডিওতে। অনেকেই চুমু এঁকে দিয়েছেন বিশ্বকাপ শিরোপার ওপর। যেন বার্তাটা দিয়ে রাখলেন, ‘তুমি কিন্তু আমার হবে!’
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ