থাকছেন না মেসি, খেলবেন দিবালা
‘ভবিষ্যৎ মেসি’ হিসেবে তার খ্যাতি অনেকদিনেরই। কিন্তু ক্লাবের হয়ে আলো ছড়ালেও জাতীয় দলে এখন অবধি খুব একটা সুযোগ পাননি পাওলো দিবালা। বলা হয়, লিওনেল মেসি ও তার পজিশন এক হওয়ায় সুযোগ আসে না জুভেন্তাস তারকার।
এবার অবশ্য সুযোগ আসতে যাচ্ছে তার। আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। পেশীতে অস্বস্তি থাকায় এই ম্যাচের শুরুর একাদশে থাকবেন না মেসি, এমনটি জানাচ্ছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম।
তাহলে তার জায়গায় খেলবেন কে? এএসের প্রতিবেদনে জানানো হয়েছে মেসির জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে দিবালাকে। এই ম্যাচে বেঞ্চে থাকবেন পিএসজি তারকা।
ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিকো গঞ্জালেসকে মেসির জায়গায় ভাবা হয়েছিল। তবে তিনি করোনা পজিটিভ হওয়ায় কপাল খুলেছে দিবালার। পিএসজি তারকা আনহেল ডি মারিয়া ও ইন্টার মিলানের লাওতারো মার্টিনেজের সঙ্গে আক্রমণভাগে শুরু করবেন দিবালা।
পেশীর চোটে পিএসজির হয়ে শেষ দুইটি ম্যাচেও মাঠে নামতে পারেননি মেসি। আর্জেন্টিনার হয়ে প্রথম দুইদিনের অনুশীলনে একা ছিলেন তিনি। তবে উরুগুয়ে ম্যাচে না খেললেও ব্রাজিলের বিপক্ষে পুরো ম্যাচেই খেলার কথা রয়েছে মেসির।
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ