ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কেন রোহিতই ভারতের যোগ্য অধিনায়ক


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-১১-২০২১ দুপুর ১২:৪৮

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। টুর্নামেন্ট শেষ হতেই নতুন অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে বেছে নিয়েছে ভারত। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে দলটির নেতৃত্ব দেবেন তিনি। ভারতের নেওয়া এই সিদ্ধান্তকে সঠিক মনে করেন দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। 

এখন দীর্ঘ মেয়াদের পরিকল্পনার দিকে তাকানোর সুযোগ নেই বলে মনে করেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। বয়স ৩৪ হলেও ২০২২ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতানোর ক্ষেত্রে রোহিতই ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন গাভাস্কার।

তিনি বলেছেন, ‘দীর্ঘ মেয়াদে ভাবা যেত যদি পরের বিশ্বকাপটা দুই-তিন বছর পর হতো। পরের বিশ্বকাপ আর মাত্র ১০-১২ মাস দূরে। এমন হলে আপনার দীর্ঘ মেয়াদে তাকানো উচিত না। এই সময়ে আপনার এমন একজনকে দেখতে হবে- যে ভারতকে একটি বিশ্বকাপ শিরোপা জেতাতে পারে।’

গাভাস্কার আরও বলেন, ‘মুম্বাইয়ের হয়ে রোহিত শর্মার যে রেকর্ড, সেই সবচেয়ে উপযুক্ত। তাই আমার মনে হয় তারই অধিনায়কত্ব পাওয়া উচিত ছিল অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য। এরপর হয়তো অন্য কাউকে বানানো যেতে পারে। কিন্তু এখন রোহিতই সবচেয়ে ভালো পছন্দ।’

আগামী ১৭ নভেম্বর থেকে জয়পুরে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের। এরপর মুম্বাই ও কানপুরের হবে দুটি টেস্টও। এই সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে ভারতের কোচের দায়িত্ব নেবেন দেশটির সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়।

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’