ঢাকা রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

খেলোয়াড় হিসেবে চাপ সহ্য করতেই হবে : বাবর


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-১১-২০২১ দুপুর ১২:৪৯

এবারের বিশ্বকাপটা এখন অবধি স্বপ্নের মতো কাটছে পাকিস্তানের। সুপার টুয়েলভের একটি ম্যাচেও হারেনি তারা। প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বৈশ্বিক আসরে পেয়েছে প্রথম জয়ের দেখা। সবকিছুই যেন পক্ষে যাচ্ছে তাদের।

তবে এখনকার ক্রিকেটটা আর আগের মতো নেই। করোনার বাস্তবতায় ক্রিকেটারদের থাকতে হয় জৈব সুরক্ষা বলয়ের ভেতরে। এটা যে কতটা কঠিন, এ নিয়ে অনেকেই কথা বলেছেন এরই মধ্যে। এবার তাতে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও।

এর আগে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করে ভারত। এবার সেমিফাইনালে উঠতে পারেনি তারা। এর দায় দলটির কোচ রবী শাস্ত্রী দিয়েছেন জৈব সুরক্ষা বলয়। বাবর আজমও বলছেন, টানা এই ব্যবস্থায় থেকে অস্বস্তিতে আছেন তারাও। জানিয়েছেন, কীভাবে সব সামলে নিচ্ছেন।

তিনি বলেছেন, ‘পেশাদার ক্রিকেটারের ভালো ও খারাপ সময় আসবেই। কিন্তু সার্বক্ষণিক জৈব সুরক্ষাবলয়ে থাকতে থাকতে খেলোয়াড়েরা খুবই বিরক্ত এবং সবাই অস্বস্তিতে ভুগছে। নিজেদের চাঙা রাখতে আমরা সবকিছু একসঙ্গে করছি এবং একজন আরেকজনকে যতটুকু সম্ভব সাহায্য করছি।’

বাবর আরও বলেন, ‘আপনাকে শান্ত থাকতে হবে এবং চাপ সহ্য করতে হবে। কিন্তু যখন আপনার খারাপ সময় আসবে, তখন আপনার নিজেকে একটু সময় দিতে হবে, একটু বাইরে ঘুরতে যেতে হবে, যেন চাপটা একটু কমানো যায়। কিন্তু জৈব সুরক্ষাবলয়ে থাকলে তা সম্ভব হয় না, এ কারণে মনে বাজে চিন্তাভাবনা ঘুরতে থাকে, যার প্রভাব পড়ে মাঠের পারফরম্যান্সে।’

এমএসএম / এমএসএম

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

ম্যানসিটির ট্রেবল জয়ী পদক উঠছে নিলামে, বিক্রেতার পরিচয় নিয়ে রহস্য

৬ ম্যাচেও জয়হীন, লজ্জার নজির কলকাতার

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

চার নতুন মুখ ও নতুন কোচকে নিয়ে টেস্ট খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার

বাংলাদেশ সিরিজকে শেখার মঞ্চ হিসেবে দেখছে কিউইরা

আইপিএল ম্যাচে রিল বানাতে গিয়ে খোয়া গেল দামি আংটি!

চট্টগ্রামে লায়ন্স জেলার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল ফ্রান্স

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল

নিউজিল্যান্ড ভিন্ন চ্যালেঞ্জ ছুড়লেও প্রস্তুত বাংলাদেশ

ম্যারাডোনার মৃত্যু রহস্য ‍উদঘাটনে আবার শুরু হচ্ছে বিচার