ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে বয়স্ক ভাতার কার্ড পেলেন গোলাপী বেওয়া


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ১০-১১-২০২১ দুপুর ১:৪৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলা সমাজসেবা অফিসারের হস্তক্ষেপে বয়স্ক ভাতার কার্ড পেলেন বিধবা গোলাপী বেওয়া। উপজেলা সমাজসেবা অফিসারের নিজ কার্যালয়ে বুধবার (১০ নভেম্বর) সকালে বিধবা গোলাপীর হাতে বয়স্ক ভাতার কার্ডটি তুলে দেন উলিপুর উপজেলা সমাজসেবা অফিসার মো. মশিউর রহমান।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ী গ্রামের মৃত আব্দুল গণির (প্রতিবন্ধী) সহধর্মির্ণী গোলাপী বেওয়া। চার ছেলে ও চার মেয়ে নিয়ে ছিল তাদের পরিবার। ২০১০ সালে মৃত্যু হয় প্রতিবন্ধী আব্দুল গণির। স্বামী মারা যাওয়ার পর দুই ছেলে বিভিন্ন জায়গায় চলে যায়। ছেলে-মেয়েদের অভাবের সংসারে জায়গা হয়নি গোলাপী বেওয়ার। অভাব-অনটনে দিনযাপন করে আসছেন গোলাপী বেওয়া।  

এ বিষয়ে গোলাপী বেওয়া বলেন, আমার স্বামীর মৃত্যুর পর আমি অনেকেরে কাছে গিয়েও পাইনি কোনো কার্ড। সবাই করে দেবেন বলে আশার বাণী শুনিয়েছেন কিন্তু কোনো ফল হয়নি।    

এ বিষয়ে কথা হয় উপজেলা সমাজসেবা অফিসার মশিরউর রহমানের সাথে। তিনি বলেন, গোলাপী বেওয়ার বিষয়টি জানার পর খোঁজখবর নিয়ে বয়ষ্ক ভাতার কার্ডটি তার হাতে তুলে দেয়া হয়। একই সময়ে বয়স্ক ভাতার র্কাড হাতে তুলে দেন একই এলাকার হাজেরা বেওয়া ও  ধরনীবাড়ীর তছলিম উদ্দিনকে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন