বুলগেরিয়াকে বড় ব্যবধানে হারাল ফ্রান্স
ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে দিদিয়ের দেশমের কোনো আক্ষেপ থেকে থাকলে সেটা ইউরো জিততে না পারা। এবার অধরা সেই শিরোপা জিততে মরিয়া দেশম দলে টেনেছেন বেনজেমা-রাবিওদের। টানা দ্বিতীয় ম্যাচ জিতে ইউরো প্রস্তুতি ভালোই সেরে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। মঙ্গলবার (৮ জুন) রাতে প্যারিসে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বুলগেরিয়াকে ০-৩ গোলে হারায় ফ্রান্স।
ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য বিস্তার করে খেলা ফ্রান্স গোলের দেখা পায় ২৯ মিনিটে। ডি-বক্সের ভেতর এমবাপ্পের শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে উপরে ওঠার পর বল পান বার্সেলোনা ফরোয়ার্ড গ্রিজমান। তার শট অবশ্য একজনের মাথা ছুঁয়ে জালে জড়ায়। জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে গ্রিজমানের গোল হলো ৩৭টি।
এদিকে, বিরতির আগে একটি হেড নিতে গিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে হাঁটুতে আঘাত পান বেনজেমা। সাইডলাইনে চিকিৎসা নিয়ে কিছুক্ষণ খেলা চালিয়ে যাওয়ার পর মাঠ ছাড়েন প্রায় ছয় বছর পর জাতীয় দলে ফেরা এই ফুটবলার। তার বদলি নামেন জিরুদ। বদলি নেমে শেষ দিকে সাত মিনিটের মধ্যে দুবার বল জালে পাঠান জিরুদ। ৮৩তম মিনিটে ডান ডিক থেকে বাঁজামাঁ পাভার্দের পাসে কাছ থেকে বাঁ পায়ের টোকায় ঠিকানা খুঁজে নেন চেলসির এই ফরোয়ার্ড। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে বেন ইয়েদের পাসে ছয় গজ বক্সের মুখে ডান পায়ের শটে দ্বিতীয় গোলটি করেন তিনি।
মঙ্গলবার জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর পথচলা শুরু করবে ফ্রান্স। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল ও হাঙ্গেরি।
জামান / জামান
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ