দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন
আক্কেলপুরে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
জয়পুরহাটের আক্কেলপুরে আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারকার নির্বাচনে পাঁচটি ইউনিয়নের ৪৫টি ভোটকেন্দ্রে একযোগে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম।
নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই প্রার্থীরা যেখানেই ভোটার বা বেশি লোকজন দেখছেন সেখানেই তারা নিজে বা তাদের সমর্থকরা গিয়ে তাদের প্রার্থীদের পক্ষে কথা বলছেন। এলাকার মানুষজনের মোঝে ব্যপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পাড়া-মহল্লা, হাট-বাজার, চা স্টল থেকে শুরু করে এলাকার সর্বস্তরে জমে উঠেছে নির্বাচনী হাওয়া। প্রার্থীরা আগাম উন্নয়েনের ফিরিস্তি ভোটারদের সামনে তুলে ধরছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১৬৯ এবং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঁচটি ইউনিয়নে মোট ৯৫ হাজার ৩৪৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ৪৭ হাজার ৪৮০ এবং মহিলা ভোটার ৪৭ হাজার ৮৬৮ জন।
রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার সুদীপ কুমার রায় বলেন, এখন পর্যন্ত পাঁচ ইউনিয়নে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনের দিন সুষ্ঠু পরিবেশ থাকবে, ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে বিজয়ী করবে।
উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান বলেন, আমরা পাঁচটি ইউনিয়নবাসীকে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপ্রিয় একটি নির্বাচন উপহার দিতে চাই। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকল কেন্দ্রে নির্বাচনী উপকরণ পৌঁছানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচনী মাঠে পুলিশ, র্যাব, বিজিবিসহ আনসার বাহিনী মোতায়েন থাকবে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এবারকার নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে আশা করছি।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
Link Copied