শেরপুরের ইউপি নির্বাচনে ৪৮ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ব্যলট যাবে সকালে
বগুড়ার শেরপুর উপজেলায় দ্বিতীয় ধাপে ৯টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সর্বমোট ১০৯টি কেন্দ্রের মাঝে ৪৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর সর্তকতা হিসেবে প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ব্যালট পেপার নির্বাচন অনুষ্ঠানের দিন সকালবেলা কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ১০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৮টি গুরুত্বপূর্ণ এবং ৬১টি সাধারণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে সুঘাট ও শাহবন্দেগী ইউনিয়নে ৭টি করে ভোটকেন্দ্র রয়েছে। এছাড়া সর্বনিন্ম ৪টি করে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ধরা হয়েছে খানপুর ও মির্জাপুর ইউনিয়নে। ভবানীপুরে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৬টি। এছাড়া কুসুম্বী, খানপুর, বিশালপুর ও সীমাবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৫টি করে।
আরো জানা গেছে, শেরপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের একটি মোবাইল টিম কাজ করবে। তাছাড়া সাধারণ ভোটকেন্দ্রে ১৭ জন আনসার ও ৪ জন পুলিশ সদস্য আইনশৃংখলা রক্ষার দায়িত্বে থাকবেন। এছাড়া গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৭ জন আনসার ও ৫ জন পুলিশ সদস্য থাকবেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, নির্বাচনের দিন আইনশৃংখলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রকেই সমান গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ১০৬ জন এবং সাধারণ সদস্য পদে ২৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে সর্বমোট ২ লাখ ১০ হাজার ৫৬৬ জন ভোটার ১০৯টি ভোটকেন্দ্রে ভোট দেবেন বলে আশা করা হচ্ছে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করার জন্য নির্বাচনের দিন সকালবেলা কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied