ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চলে গেলেন দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-১১-২০২১ দুপুর ৪:২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন দেশের ক্রিকেটের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান তারিকুজ্জামান মুনির। তারপর সুস্থ হয়ে প্রায় ৮-১০ মাস পর কর্মজীবনেও ফিরে গিয়েছিলেন।

কিন্তু হায়! আজ (বুধবার) দুপুরে এলো তার আকস্মিক মৃত্যুর খবর। দুপুরে সিলেট যাওয়ার পথে সম্ভাব্য হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান।

স্ত্রী এবং একমাত্র ছেলে মেহরাবকে নিয়ে সিলেটে বেড়াতে যাচ্ছিলেন তারিকুজ্জামান মুনির। যাওয়ার পথেই ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি পৌঁছতেই হঠাৎ বুক ব্যথা ওঠে তার।

তারপর ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খেলোয়াড়ি জীবনে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে দেশের প্রথম ট্রিপল সেঞ্চুয়রি করেছিলেন মুনির। জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার খেলোয়াড়ি জীবন শেষে ছেড়ে এশিয়াটিক, পারটেক্স গ্রুপ, বার্জার, আনোয়ার গ্রুপ, এলিট পেইন্টসহ বিভিন্ন প্রসিদ্ধ কর্পোরেট হাউজের উচ্চ পদে কাজ করেছেন।

এছাড়া তিনি বিসিবির লজিস্টিক এন্ড প্রটোকল কমিটিরও সাবেক সদস্য সচিব হিসেবে কাজ করেছেন। ঘরের মাঠে হওয়া ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের টুর্নামেন্ট ম্যানেজার এর দায়িত্ব পালন করেছেন মুনির।

তার আপন বড় ভাই আসাদুজ্জামান মিশা আবাহনী তথা জাতীয় দলের সাবেক ওপেনার।

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’