দশ দিন আগেও আমাদের বলতো ‘বুড়ো’, এখন বলে অভিজ্ঞ: ফিঞ্চ
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে নাজুক অবস্থায় ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টানা পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ হার, নিয়মিত খেলোয়াড়দের অনুপস্থিতি, অধিনায়কের ইনজুরি, কোচের ওপর বাড়তি চাপ এবং দলের মধ্যে সমন্বয়হীনতার প্রশ্নে রীতিমতো টালমাটাল অবস্থায় ছিল দলটি।
সেই তারাই এবার বৃহস্পতিবার মাঠে নামবে ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে। বিশ্বকাপের সুপার টুয়েলভে চার ম্যাচ জিতে সেমিতে উঠেছে অসিরা। এবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ টানা পাঁচ ম্যাচ জেতা পাকিস্তান।
এই ম্যাচের আগে নিজ দল সম্পর্কে স্বাভাবিকভাবেই আশাবাদী মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। পাশাপাশি তাদের নিয়ে প্রশ্ন তোলা সবাইকে এক হাতও নিয়েছেন অসি অধিনায়ক। বিশ্বকাপ শুরুর আগে যারা বলতো অস্ট্রেলিয়া বুড়োদের দল, তারাই এখন বলে অসিদের অভিজ্ঞতা বেশি।
ফিঞ্চ বলেছেন, ‘বিষয়টা এমন যে, যেকোনো টুর্নামেন্ট শুরুর আগে আপনি নানান মন্তব্যই শুনবেন যেখানে আপনার সম্ভাবনা শেষ বলা হবে। তবে সবকিছু যেভাবে বদলে যায়, তা কিন্তু বেশ মজার। দশ দিন আগেও আমরা ছিলাম বুড়োদের দল। আর এখন আমরা নাকি অভিজ্ঞ দল।’
তিনি আরও যোগ করেন, ‘সবাই আসলে এভাবেই করতে পছন্দ করে। তবে প্রথম দিন থেকেই আমার দলের ওপর পূর্ণ আত্মবিশ্বাস ছিল। আমার মনে হয় না, আমরা কখনও অতি আত্মবিশ্বাস বা বাড়তি আশা করেছি। আমরা এখানে এসেছি বিশ্বকাপ জেতার নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এবং এখনও সেই সম্ভাবনা রয়েছে।’
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ