ব্যাটারের গায়ে বল ছুড়ে মেরে নিষিদ্ধ অস্ট্রেলিয়ার পেসার
সময়টা একদমই ভালো কাটছে না অস্ট্রেলিয়ার ডানহাতি পেসার জেমস প্যাটিনসনের। অ্যাশেজ সিরিজে সুযোগ পাওয়ার সম্ভাবনা না থাকায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গত মাসে। তবে খেলছেন দেশের ঘরোয়া ক্রিকেটে।
কিন্তু সেখানেও পেতে হলো নিষেধাজ্ঞা। অবশ্য এখানে দায়টা নিজেরই। শেফিল্ড শিল্ডের ম্যাচে প্রতিপক্ষ ব্যাটারের গায়ে বল ছুড়ে মারার দায়ে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে ৩১ বছর বয়সী এ পেসারকে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ম্যাচটি ১৭৪ রানের বড় ব্যবধানে জিতেছে প্যাটিনসনের দল ভিক্টোরিয়া। ম্যাচের দুই ইনিংসে তিনটি উইকেট নিয়েছেন প্যাটিনসন।
সোমবার ম্যাচের শেষ দিন নিজের বোলিংয়ে নিজেই ফিল্ডিং করে নিউ সাউথ ওয়েলসের ব্যাটার ড্যানিয়েল হিউজের গায়ে বল ছুড়ে মারেন ভিক্টোরিয়ার পেসার। তখন নিজেই ক্রিজের ভেতরেই ছিলেন ড্যানিয়েল। এমনকি রান নেয়ারও কোনো আভাস ছিল না তার।
প্যাটিনসনের ছুড়ে মারা বল ড্যানিয়েলের পায়ে লাগে। যা খানিক যন্ত্রণার সৃষ্টি করে। স্বাভাবিকভাবেই রেগে যান তিনি। অন্যদিকে প্যাটিনসনও তৎক্ষণাৎ ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন। কিন্তু এতে পার পাননি প্যাটিনসন।
ম্যাচ শেষে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নীতিমালার ২.৭ অনুচ্ছেদের অধীনে 'কোনো খেলোয়াড়ের গায়ে বিপজ্জনকভাবে বল ছুড়ে মারার দায়ে' এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে প্যাটিনসনকে। এটি লেভেল-২'র নিয়ম ভঙ্গ হিসেবে ধরে ম্যাচ ফি'র পুরোটা জরিমানা করা হয়েছে।
এই নিষেধাজ্ঞার ফলে আগামী শুক্রবার মার্শ কাপ ওয়ানডে টুর্নামেন্টে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না প্যাটিনসন। এ নিয়ে চার মৌসুমে চারবার নিয়ম ভাঙার দায়ে শাস্তি পেলেন তিনি। এর আগে আরও একবার লেভেল-২'র অপরাধ করেছিলেন এ পেসার।
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ