ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জের নাজমুল হত্যার দুই আসামির আত্মসমর্পণ


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১০-১১-২০২১ দুপুর ৪:৪০
কমলগঞ্জের আলোচিত ব্যবসায়ী নেতা নাজমুল হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারী দুই আসামির মধ্যে মামলার ১৩ নাম্বার আসামি তাহির আহমদ তারেক (৪০) মঙ্গলবার দুপুরে এবং ৭ নাম্বার আসামি মুহিবুর রহমান (৪০) বুধবার দুপুরে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহর আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। দুই আসামির আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড়।
 
এর আগে গত রোববার ভোররাতে কমলগঞ্জের মিতরিঙ্গা চা বাগান এলাকার পার্শ্ববর্তী শ্রীমঙ্গলের মাইজদীতে র‌্যাবের সাথে কথিত বন্ধুকযুদ্ধে আলোচিত এ হত্যাকাণ্ডের এজহারভুক্ত দুই আসামি তোফায়েল মিয়া ও শহীদ মিয়া নিহত হন। নাজমুল হত্যাকাণ্ডের পর সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ, ডিবি পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৭ আসামিসহ ৮ জনকে আটক করে। আটককৃত ৮ জনের মধ্যে ৩ জন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ফৌজধারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
 
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর দিন-দুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় কমলগঞ্জের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসানকে। এ ঘটনার একটি সিসিটিভি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিও ক্লিপে দেখা যায়, ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সামনে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা করে একদল যুবক। ফিল্মি স্টাইলে কালো রংয়ের মাইক্রো থেকে মুখোশ পরা এক যুবক রামদা নিয়ে নাজমুলের বাম হাতে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর কিলিং মিশনে অংশ নেয়া যুবকরা তার দুই পায়ে উপর্যুপরি কুপিয়ে বাজারের পাশের ধলাই নদীর বাঁধ দিয়ে হেঁটে চলে যায়। হামলাকারীরা চলে যাওয়ার পর আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় তার মৃত্যু হয়। ঘটনার পরদিন কমলগঞ্জ থানায় ১৪ জনের নামোল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই সামছুল হক।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত