বাগদান হয়ে গেছে নায়িকা মিমের!
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের ক্যারিয়ার এক যুগের বেশি সময়ের। এই লম্বা জার্নিতে অনেকের সঙ্গেই তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তবে কোনোটাই সত্যি হয়ে সামনে আসেনি। এবার হয়ত সেই ধারা ভাঙতে চলেছে। সামনে আসতে চলেছেন মিমের জীবনের বিশেষ মানুষটি।
আজ ১০ নভেম্বর মিমের জন্মদিন। বিশেষ দিনটিকেই তিনি বেছে নিয়েছেন এই সারপ্রাইজের জন্য। নিশ্চিত করে না বললেও ইঙ্গিত দিয়েছেন, আজ রাতে বিশেষ মানুষটির সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।
এক সাক্ষাৎকারে মিম বলেছেন, ‘কবে যে সেই বিশেষ মানুষকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব, তার কোনো পরিকল্পনা এখনো করিনি। আজ সন্ধ্যায়ও হতে পরে। আমি তো মাঝেমধ্যে ফেসবুকে ছবি দিই, কিন্তু সবাই বুঝতে পারে না।’
এদিকে মিমের সোশ্যাল অ্যাকাউন্টগুলো ঘেঁটে দেখা যায়, বেশ কিছু ছবিতে তার হাতের অনামিকা আঙুলে রয়েছে আংটি। বাগদান না হলে সাধারণত কেউ এই আঙুলে আংটি পরেন না। মিমের ইঙ্গিতপূর্ণ বক্তব্য এবং আংটি পরা ছবির সমীকরণ মেলালে সহজেই ধারণা করা যায়, তিনি বাগদান সেরে ফেলেছেন। তবে আপাতত তার ঘোষণার অপেক্ষা করা যাক।
উল্লেখ্য, ১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন মিম। ২০০৭ সালে তিনি একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন। এরপরের বছর ‘পদ্ম পাতার জল’ সিনেমা দিয়ে নাম লেখান সিনেমায়। এ পর্যন্ত তাকে বেশ কিছু আলোচিত ও সফল সিনেমায় দেখা গেছে।
বর্তমানে মিমের হাতে রয়েছে ‘ইত্তেফাক’ ও ‘অন্তর্জাল’ সিনেমার কাজ। এগুলোর কিছু অংশের শুটিং করেছেন, কিছুটা বাকি রয়েছে। অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা দুটি।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ