ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০-১১-২০২১ বিকাল ৫:২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী রায়হানকে (২৩)  ১১ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (১০ নভেম্বর) বিকেলে র‌্যাব-১১-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ৪নং ওয়ার্ড থেকে ১১ গ্রাম হেরোইনসহ মো. রায়হান (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর কাছ হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১ লাখ ৭৭ হাজার টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি মো. রায়হান নারায়ণগগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন চনপাড়া এলাকার মৃত রাজা মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম