ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

জিম্বাবুয়েকে ৪৮ রানে গুঁড়িয়ে সহজ জয় বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-১১-২০২১ বিকাল ৫:৫৩

জিম্বাবুয়ে সফরে উড়ন্ত সূচনা করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রায় ১৯ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ৮ উইকেটের সহজ জয়ই পেয়েছে টিম টাইগ্রেস। স্বাগতিক জিম্বাবুয়েকে মাত্র ৪৮ রানে অলআউট করে ১০.৪ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ।

গত বছরের মার্চে অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফেরাটা দারুণ জয়েই রাঙালেন সালমা খাতুন, রোমানা আহমেদরা।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক ফাহিমা খাতুন। আঙুলের ইনজুরিতে ম্যাচটি খেলতে পারেননি নতুন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফলে অধিনায়কত্ব অভিষেক হয়েছে ফাহিমার।

ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট তুলে নিতে থাকেন সালমা খাতুন, জাহানারা আলমরা। পাশাপাশি রিতু মণি, নাহিদা আক্তাররাও আক্রমণে যোগ দিলে মাত্র ২৩.২ ওভারেই গুঁড়িয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

সফরকারীদের বোলিং তোপে পড়ে ৪৮ রানের বেশি করতে পারেনি স্বাগতিক জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেছেন প্রিসিয়াস মারাঙ্গে। এছাড়া আর কেউই দুই অঙ্কে যেতে পারেননি।

বাংলাদেশের পক্ষে বল হাতে সাত ওভারে ৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন সালমা। নাহিদা ৫.২ ওভারে মাত্র ২ রানে নিয়েছেন ৩ উইকেট। পেসার জাহানারা ৩ উইকেট নিতে খরচ করেছেন ১৮ রান। অন্য উইকেট শিকার করেছেন রিতু।

পরে রান তাড়া করতে নেমে ২১ রানের মধ্যে সাজঘরে ফিরে যান দুই ওপেনার মুর্শিদা খাতুন (৭) ও শারমিন আক্তার (৮)। তবে পরে আর বিপদ ঘটতে দেননি ফারজানা হক (১১) ও রোমানা আহমেদ (১৬)। সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের পরের দুইটি মাঠে গড়াবে আগামী ১৩ ও ১৫ নভেম্বর। এরপর আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে টাইগ্রেসদের বিশ্বকাপ বাছাইপর্বের লড়াই।

এমএসএম / এমএসএম

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ

নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস

আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!

নরওয়ে ৮-৫ ব্রাজিল

শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ

আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

বিশ্বকাপ চলাকালেই অবসর নয়: গুঞ্জন থামালেন রোনালদো

কেন ক্রোয়েশিয়ার শেষ মুহূর্তের গোল বাতিল হলো?

বিশ্বকাপ থেকে এক কিংবদন্তির বিদায়