ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মাথায় বাদুড় নিয়ে এসে চমকে দিলেন নেইমার


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ১১:৪১

বিচিত্র সব কাজ-কারবারে নেইমারের জুড়ি মেলা ভার। সেটা মাঠে নিজের স্কিল দেখানোর ক্ষেত্রে হোক, কিংবা মাঠের বাইরে উদ্ভট কিছু করে বসে। ব্রাজিল তারকা এবার আবারও আলোচনায় এসেছেন বিচিত্র এক কাজ করে। মাথায় বাদুড় নিয়েই চলে এলেন ব্রাজিল দলের অনুশীলনে। 

আঁতকে উঠবেন না। এ বাদুড় অবশ্য সত্যিকারের বাদুড় নয়। মাথায় আঁকা হয়েছিল বাদুড়ের ছবি। আরেকটু স্পষ্ট করে বললে আমেরিকান ডিসি কমিকস চরিত্র ব্যাটম্যানের চিহ্নই মাথায় আঁকিয়েছেন পিএসজি তারকা। গত সোমবার সাও পাওলোয় ব্রাজিল দলের অনুশীলনেই তা প্রথমবারের মতো দেখতে পান সতীর্থরা। মুহূর্তেই তিনি বনে যান আলোচনার মধ্যমণি।  

কোচ তিতে অবশ্য চাইবেন মাঠের পারফর্ম্যান্সেও যেন আলোচনার মধ্যমণি হয়েই থাকেন নেইমার। ইতোমধ্যে আছেনও। বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় সর্বোচ্চ গোল করে দলের দারুণ পারফর্ম্যান্সে অবদান রেখেছেন তিনি। আগামীকাল শুক্রবার যখন কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল, তিনি খেলবেন সে ম্যাচেও।

নেইমারের দল ব্রাজিল ইতোমধ্যেই বিশ্বকাপে উত্তীর্ণ হওয়ার দুয়ারে আছে। ৩১ পয়েন্ট নিয়ে কনমেবল বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষে আছে। নিজেদের ম্যাচে আগামীকাল কলম্বিয়াকে হারালে, আর উরুগুয়ে আর্জেন্টিনাকে হারিয়ে না দিলেই বিশ্বকাপে চলে যাবে তিতের শিষ্যরা।

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’