ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সুশান্তের আত্মহত্যা : এক বছর পর সচল রিয়ার বন্ধ ব্যাংক অ্যাকাউন্ট


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ১১:৪৬

জনপ্রিয় বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত গেল বছরের জুন মাসে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন। তার মৃত্যু নিয়ে রহস্যের শেষ নেই। এখনও সব রহস্য উদঘাটন হয়নি। সুশান্তের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছিল তদন্ত। সেই সময়ই সামনে আসে বলিউডের মাদক কাণ্ড। সুশান্তকে মাদক সরবরাহ করার অভিযোগ ওঠে তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে।

অভিনেতার মৃত্যুর সঙ্গে জড়িত রিয়া চক্রবর্তী- এমন সন্দেহেই তাকে গ্রেফতার করেছিল ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তবে শুধু রিয়া নন, গ্রেফতার করা হয়েছিল তার ভাই শৌভিক চক্রবর্তীসহ আরও প্রায় ২০ জনকে। এক মাস জেলে থাকার পর অবশ্য জামিনে ছাড়া পান রিয়া ও তার ভাই। এনসিবির পাশাপাশি সুশান্তের মৃত্যু রহস্যের তদন্ত শুরু করে সিবিআই। রিয়াকে তার মৃত্যুর জন্য দায়ী করে সুশান্তের পরিবার।

পাটনা পুলিশ স্টেশনে রিয়া, তার বাবা-মা ও ভাই শৌভিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা কে. কে. সিং। একটি মৃত্যুকে কেন্দ্র করে উঠে আসে একাধিক ইস্যু। সুপ্রিম কোর্টের আদেশে গত বছর অগাস্ট মাসে তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। তবে সিবিআই ছাড়াও এ মৃত্যু ঘিরে আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে তদন্ত চালায় ইডি ও এনসিবি।

নিজের মোবাইল ও অ্যাকাউন্ট ফেরত পাওয়ার আবেদনে রিয়া লিখেছিলেন, ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকেই তিনি নিজের খরচ চালান। তিনি একজন অভিনেত্রী, তার লাইফস্টাইলের জন্য অনেক টাকার দরকার। পাশাপাশি তার ভাইয়েরও দেখাশোনা করেন তিনি। অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েন তিনি। ১০ মাস বাজেয়াপ্ত থাকার ফলে তার প্রভাব পড়ছে রিয়ার জীবনযাপনেও। তবে এ আবেদনের বিরুদ্ধে আপত্তি তোলে এনসিবির আইনজীবী। বাজেয়াপ্ত করা ব্যাংক অ্যাকাউন্ট খুলে গেলে ও তার মোবাইল ফেরত দিয়ে দিলে তার প্রভাব পড়তে পারে এই মামলায়। এমনই দাবি করেন এনসিবির আইনজীবী। যদিও শেষ পর্যন্ত রিয়ার পক্ষেই রায় দেয় আদালত।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...