খোলামেলা পোশাক নিয়ে ট্রলের ধার ধারেন না উরফি
সিজলিং লুক এবং বোল্ড লুকের মাধ্যমে সবসময়ই ইন্টারনেটে উষ্ণতা বজায় রাখেন অভিনেত্রী উরফি জাভেদ। পোশাক নিয়ে এই খোলামেলা পছন্দের জন্য নিয়মিত ট্রলের শিকার হতে হয় তাকে।
এসব ট্রল নিয়ে সম্প্রতি এক সাক্ষাতকারে কথা বলেছেন উরফি। সেখানে তিনি বলেছেন, ট্রল আর আমার মধ্যে একটা দেওয়া-নেওয়ার সম্পর্ক আছে।
ফ্যাশন চয়েসে উরফিকে যেমন সহজে অন্যদের চেয়ে আলাদা করা যায় তেমনি তার কথাবার্তাও।
তাকে নিয়ে যেসব ট্রল করা হয়ে এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বোল্ড আউটফিটের কথা তো সবারই জানা। এ জন্য আমাকে ট্রলও করা হয় বহু। সবার তো আর আমাকে পছন্দ হবে না, সবার রুচিও ভালো হবে না। ভেজিটেরিয়ানরা মাংস খায় না বলে তারা যেমন মাংসের সমালোচনা করে, আমার ক্ষেত্রেও একই ব্যাপার হচ্ছে।
তিনি আরও বলেন, তাই যারা আমাকে নিয়ে ট্রল করেন আমি তাদের দোষ দেই না। তারা তো চিকেন বিরিয়ানির স্বাদই জানে না।
যারা ইন্টারনেটে সবসময় ট্রল করেন তাদের হাতে কোনো না কোনো ইস্যু তুলে দেওয়া নিজের দায়িত্ব বলেও মনে করেন এই অভিনেত্রী।
তিনি বলেন, তারা যেটা করছে সেটাতে যদি তারা খুশি হয়, করুক। আমি আমার কাজ করে যাবো। ট্রলারদের সাথে এটাই আমার সম্পর্ক, তাদের আমি কিছু দেবো, তারা আমাকে কিছু দেবে। এটা একরকমের ফিফটি-ফিফটি সম্পর্ক।
সর্বশেষ ‘বিগ বস ওটিটিতে’ দেখা গিয়েছিল উরফিকে। ভক্তদের সাথে কিভাবে সবসময় যোগাযোগ রাখতে হয় সেটা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়। নিয়মিত ছবি ও ভিডিও দিয়ে থাকেন তিনি।
বাড়ে ভাইয়্যা কি দুলহানিয়া, মেরি দুর্গা, বেপান্নাহ সিনেমাতেও কাজ করেছেন উরফি।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ