ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

বিয়ার গ্রিলসের শোয়ে এবার ভিকি কৌশল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ১১:৪৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, অক্ষয় কুমার, অজয় দেবগণ, রণবীর সিংয়ের পর এবার জনপ্রিয় অ্যাডভেঞ্চার শোয়ের সঞ্চালক বিয়ার গ্রিলসের চ্যালেঞ্জ হাতের মুঠোয় নিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। বিয়ার গ্রিলসের ডাকে এবার জঙ্গল সফরে ভিকি। গ্রিলসের জনপ্রিয় শো ‘ইনটু দ্য ওয়াইল্ডে’ অংশ নিয়ে বাস্তবের নায়ক হয়ে উঠলেন তিনি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এই শোর ফার্স্ট লুক শেয়ার করেন ভিকি। যেখানে একেবারে অ্যাকশন ভঙ্গিতে দেখা গেল ‘উড়ি’ ছবির নায়ককে। 

জানা গেছে, এই জঙ্গল অভিযানে ভিকির সামনে নাকি হাজির হয়েছে ভয়ংকর সব সাপ, জন্তু জানোয়ার। বিয়ার গ্রিলসের সঙ্গে তাল মিলিয়ে ভিকি নাকি কাঁচা মাছ, কাঁকড়াও খেয়েছেন। শুধু তাই নয়, ডুব দিয়েছেন গভীর সমুদ্রে। 

ভিকির কথায়, জলের প্রতি আমার একটা ভীতি রয়েছে। তাই প্রথমটায় খুব ভয় পেয়েছিলাম। কিন্তু চ্যালেঞ্জ যখন নিয়েছি, তখন তো করতেই হবে! ডিসকভারি চ্যানেলে এই শো দেখা যাবে নভেম্বরের ১২ তারিখ। 

এই শো নিয়ে একদিকে যেমন উচ্ছ্বসিত ভিকি কৌশল, তেমনি ক্যাটরিনার সঙ্গে বিয়ে নিয়ে নাকি অল্প টেনশনেও রয়েছেন। অন্তত, ভিকির ঘনিষ্ঠরা এমনটাই বলছেন। অনুরাগীরা অবশ্য মনে করছেন, বিয়ের আগে ভিকির এই জঙ্গল অভিযানে যাওয়া একেবারেই উচিত হয়নি।

সূত্র : সংবাদ প্রতিদিন

এমএসএম / এমএসএম

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?

বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

মুক্তি পেল আজও অর্ধাঙ্গিনী

মরক্কোর বিদায়ে অশ্রুসিক্ত নোরা ফাতেহি

জানা গেল ব্যাচেলর পয়েন্ট-এর নতুন চরিত্রের নাম

মরক্কোর বিদায়ে ভিডিও বার্তায় আবেগপ্রবণ নোরা ফাতেহি

নান্দনিক লুকের আড়ালে গল্পের নির্মাতা ফারজানা এ্যানি

অমির প্রত্যাবর্তন, বিশ্বকাপ চমকে মুক্তি পেল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চ্যাপ্টার ১৩

শিক্ষকের প্রেমে ‘শালিক বালিকা’ তটিনী!

‘টিলটিপ’ ওয়েব ফিল্মে সুনেরাহ

কাজের আগে মানুষ আমার ওজনটা দেখে : অঞ্জলি

শপথ নিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি