বিগ বসের ঘরে প্রতিযোগীর ‘আত্মহত্যা’র চেষ্টা!
বিগ বসের ঘরে চাঞ্চল্যকর ঘটনা। এর জেরে কালার্সের জনপ্রিয় রিয়ালিটি শো থেকে বাদ পড়লেন আফসানা খান নামের এক প্রতিযোগী। ফলে একদিনেই দুই প্রতিযোগী বিদায় নিলো বিগ বস ১৫-র মঞ্চ থেকে।
সূত্রের খবর, ‘তিতলিয়া’ খ্যাত গায়িকা ছুরি দিয়ে নিজেকে আহত করার চেষ্টা করেন। আফসানার এ কাণ্ডের জেরেই তাকে শো থেকে বের করে দেওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে কিডনির সমস্যার জেরে বিগ বসের ঘর থেকে সোজা হাসপাতালে ভর্তি করা হয়েছে রাকেশ বাপাটকে।
জানা গেছে, ভিআইপি জোন টাক্সের সময় ক্যাপ্টেন উমর রিয়াজকে চার জন প্রতিযোগীকে বেছে নিতে বলা হয়েছিল, যারা ভিআইপি ব্যান্ডেজ পাবেন। এ ব্যান্ডেজ তাদের প্রতিযোগিতায় পরবর্তী সময়ে সাহায্য করবে। উমরের সঙ্গে গাঢ় বন্ধুত্ব পাঞ্জাবি গায়িকা আফসানার। তিনি আশা করেছিলেন, চার হাউজ মেটের তালিকায় উমর অবশ্যই তাকে রাখবেন। কিন্তু তেমনটা না ঘটায় মারাত্মক ভেঙে পড়েন আফসানা। তাকে ধোঁকা দেওয়া হয়েছে- এমনটা ধরে নেন আফসানা।
ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে উমর রিয়াজ, করণ কুন্দ্রা, তেজস্বী যাদবের ওপর মারাত্মক চিত্কার করছেন আফসানা। কিচেন এলাকায় বসে সবাইকে প্রকাশ্যে হুমকি দিতে দেখা যায় তাকে। তিনি জানান, প্রত্যেকের জীবন জাহান্নাম বানিয়ে ছাড়বেন। এরপর ছুরি দিয়ে নিজের হাত কাটার চেষ্টা করতে দেখা যায় আফসানাকে। কিন্তু জয়সহ অপর বিগ বস প্রতিযোগীরা আফসানাকে আটকে দেয়।
এ প্যানিক অ্যাটাকের জেরেই বিগ বসের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে আফসানাকে। এখন তার চিকিত্সা চলছে। এ প্রথম আফসানার সঙ্গে এমন ঘটল, তা নয়। বিগ বসের ঘরে ঢোকার আগেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন আফসানা। এমনকি শুরুর আগেই শো থেকে সরে দাঁড়ানোর কথাও শোনা যাচ্ছিল। ঘরের ভেতরেও বহুবার ঝামেলায় জড়িয়ে নিজেকে আহত করেছেন এ গায়িকা। তাকে মানসিকভাবে শান্ত করার জন্য চিকিত্সকও পাঠানো হয়েছিল ঘরের ভেতরে, সঞ্চালক সালমান খানও নানাভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কোনো কিছুই কাজে এলো না।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএসএম / এমএসএম
দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা
দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা
অনন্তে আস্থা সানীর, ব্যাংক ঋণ ইস্যুতে যা বললেন অভিনেতা
‘পঞ্চায়েত ৫’ মুক্তি নিয়ে দুঃখ প্রকাশ অ্যামাজন প্রাইমের
পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস
স্পর্শ না করেও হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ
কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে
সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি
১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ
আর্থিক সহায়তা নয়, কাজ চাইছেন শরদ কাপুর
ওটিটিতে ‘রামায়ণ’ মুক্তি নিয়ে যা ভাবছে নির্মাতারা
ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!