সিংগাইরে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা, আটক ১৭
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ। উপজেলার জামসা ইউনিয়নে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মিজানুর রহমান মিঠুর পক্ষে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করায় ১৭ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নের জামসা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, ওই প্রার্থীর পক্ষে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তাদের আটক করা হয়। তারা পার্শ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা।
সিংগাইর উপজেলার ১০টি চেয়ারম্যান পদে ৩৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০২ জন ও পুরুষ সদস্য পদে ২৯৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উপজেলার বায়রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী দেওয়ান জিন্নাহ লাঠু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সিংগাইর উপজেলার মোট ভোটার ২ লাখ ১৯ হাজার ৩২৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৩৮৪ জন ও নারী ভোটার ১ লাখ ৯ হাজার ৯৪০ জন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত