গোবিন্দগঞ্জে মিথ্যা মামলায় জেল খাটায় সংবাদ সম্মেলন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মিথ্যা মামলায় জেল/হাজত খেটে জামিনে বের হয়ে এসে প্রতারক গোলাম কাদির মিঠুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মুনছুর আলী। বুধবার (৯ জুন) দুপুরে গোবিন্দগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশন হলরুমে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার শিবপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে প্রতারণার শিকার মুনছুর আলী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৩ সালে শিবপুর সরদারহাট বাজারে মেসার্স মন্টু রাইচ মিল নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। ওই প্রতিষ্ঠানের লাইসেন্স করে দেয়ার কথা বলে একই উপজেলার শ্রীপতিপুর (ঘোষপাড়া) গ্রামের মৃত ময়নুল হক সরকারের ছেলে প্রতারক গোলাম কাদির মিঠু তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্র এবং ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তার অজান্তে বিনা স্বাক্ষরে সোনালী ব্যাংক লি. মহিমাগঞ্জ শাখায় একটি হিসাব নম্বর খোলে, যার হিসাব নম্বর-৩৩০০৫৩২৬। উক্ত হিসাব নম্বরে নমিনি করা হয় গোলাম কাওসার নামে এক ব্যক্তিকে। এই নামে কোনো ব্যক্তিকে আমি চিনিও না, জানিও না। তার এই হিসাব নম্বরে প্রতিনিধি সেজে প্রতারক মিঠু ব্যাংক চেক উত্তোলন করে সহি-স্বাক্ষর জাল করে উক্ত চেক বন্ধক রেখে বামন হাজরা গ্রামের মৃতরহিম বকসের ছেলে রেজুওয়ান মুন্সীর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা গ্রহণ করে। আমি আদৌ সোনালী ব্যাংক লি. মহিমাগঞ্জ শাখায় কোনো হিসাব নম্বর খুলিনি।
তিনি আরো বলেন, পরবর্তীতে রেজুওয়ান মুন্সী তার বিরুদ্ধে লিগ্যাল নোটিস প্রদান করে দাবিকৃত টাকা অনাদায়ে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতে সিআর মামলা নং-৩০/২০, সেসন-৬২২/২০ ধারাঃ এনআই এ্যাক্ট/১৩৮ রুজু করে। মামলাটি বর্তমানে গাইবান্ধা জজ আদালতে বিচারাধীন। উক্ত মামলায় তিনি বিনা দোষে, বিনা অপরাধে জেল/হাজত খেটে বর্তমানে জামিনে আছি।
এসব বেআইনি কর্মকাণ্ডে প্রতারক গোলাম কাদির মিঠুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্য গ্রহণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরকারের সংশ্লিষ্ঠ বিভাগের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মুনছুর আলী।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর